নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত নির্দিষ্ট কিছু সড়কে সাধারণ যানবাহন চলাচল বন্ধ অথবা নিয়ন্ত্রিত থাকবে।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শপথ অনুষ্ঠানে আগত অতিথিদের চলাচল নির্বিঘ্ন করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, মতিঝিলের শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা হয়ে বঙ্গভবন রোড এবং রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী বাসগুলোকে দৈনিক বাংলা-ইউবিএল-প্রেসক্লাব হয়ে চলাচলের অনুরোধ জানানো হয়েছে। তবে পরিস্থিতি অনুযায়ী বাসগুলো অন্য কোনো সুবিধাজনক বিকল্প সড়কও ব্যবহার করতে পারবে। একই সময়ে দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখে কোনো বাণিজ্যিক যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে না।
হানিফ ফ্লাইওভার দিয়ে আসা যানবাহনগুলোর জন্য ডিএমপি জানিয়েছে, জিরো পয়েন্টে কোনো ইউটার্ন নেওয়া যাবে না। এসব যানবাহন বামে ফুলবাড়িয়া অথবা ডানে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা-শাপলা চত্বর রুট ব্যবহার করতে পারবে। এ ছাড়া বিকল্প হিসেবে জিরো পয়েন্ট-ইউবিএল ক্রসিং-নাইটিঙ্গেল ক্রসিং-ফকিরাপুল ক্রসিং-ইত্তেফাক রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতিসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। তবে আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে এসব বিধিনিষেধ প্রযোজ্য হবে না। ট্রাফিক ব্যবস্থার কারণে সাময়িক অসুবিধার জন্য ডিএমপি দুঃখ প্রকাশ করেছে।
\

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন