নরসিংদীতে পরিবেশগত ছাড়পত্র ও কার্যকর বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) না থাকায় একটি পেপার মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে সদর উপজেলার মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযানটির নেতৃত্ব দেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার। অভিযানে মাসুম পেপার মিল নামের একটি প্রতিষ্ঠানকে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির পরিবেশ অধিদপ্তরের কোনো বৈধ ছাড়পত্র নেই এবং বর্জ্য পরিশোধনাগারটিও (ইটিপি) অচল ছিল। এ অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ২ মাসের মধ্যে ইটিপি স্থাপন ও পরিবেশগত ছাড়পত্র গ্রহণের জন্য মালিকপক্ষের কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়। অভিযানে মাধবদী থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সহযোগিতা করেন।
এদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নরসিংদী শহরের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে পৃথক কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া শহরের মদনগঞ্জ সড়কসংলগ্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বর্জ্য অপসারণ ও নির্দিষ্ট ডাম্পিং স্পট নির্ধারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
/

শুক্রবার, ১০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন