নওগাঁর রাণীনগরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৯ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার পারইল মাঝিপাড়া গ্রামের রায়হান মাঝি ওরফে লিটনের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ওই বাড়িতে প্রাচীন মূর্তি কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে রাণীনগর থানা-পুলিশ সেখানে অভিযান চালায়। তল্লাশির একপর্যায়ে ঘরের একটি খাটের নিচ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। মূল্যবান এই মূর্তিটি কষ্টিপাথরের তৈরি, যার ওজন প্রায় ৯ কেজি।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মূর্তি কেনাবেচায় জড়িত চক্রের সদস্যরা পালিয়ে গেছে। উদ্ধার করা মূর্তিটি বিকেলে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।
/

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন