সংবাদ

স্পেন-বেলজিয়ামের হাড্ডাহাড্ডি লড়াই, প্রথমার্ধ শেষ সমতায়

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০২:৩০ এএম

স্পেন-বেলজিয়ামের হাড্ডাহাড্ডি লড়াই, প্রথমার্ধ শেষ সমতায়

​লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বিশ্বকাপের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনাল ম্যাচে স্পেন ও বেলজিয়ামের লড়াই প্রথমার্ধ শেষে ১-১ সমতায় শেষ হয়েছে।

বেলজিয়ামের বিপক্ষে ফেবারিট হিসেবে মাঠে নামলেও শুরু থেকেই স্প্যানিশ আক্রমণগুলো তেমন ধারালো ছিল না। তবে ম্যাচের ৩০ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্পেন। এই গোলটির নেপথ্যে ছিল পোরো ও ইয়ামালের দারুণ বোঝাপড়া। ডান দিক দিয়ে পোরো ইয়ামালের সঙ্গে চমৎকার ওয়ান-টু পাস খেলে ডোকুকে বোকা বানিয়ে বক্সে নিচু একটি ক্রস পাঠান। দানি ওলমোর নেওয়া শটটি বেলজিয়ামের গোলরক্ষক থিবো কুর্তোয়া প্রতিহত করলেও, ফিরতি বলে সবার আগে পৌঁছে যান ফ্যাবিয়ান রুইজ।
খুব কাছ থেকে নিখুঁত শটে বল জালে জড়িয়ে স্পেনকে এগিয়ে দেন তিনি।
​পিছিয়ে পড়েও দমে যায়নি বেলজিয়াম। সমতায় ফিরতে তারা মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে।
ম্যাচের ৪১ মিনিটে বেলজিয়ামের সেই চেষ্টা সফল হয়। টিমোথির বাড়ানো ক্রস থেকে ডি-বক্সে বল পেয়ে যান চার্লস ডি কেটেলারে। চমৎকার এক ফ্লাইং হেডে বল জালে জড়িয়ে বেলজিয়ামকে সমতায় ফেরান তিনি। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১১ জুলাই ২০২৬

স্পেন-বেলজিয়ামের হাড্ডাহাড্ডি লড়াই, প্রথমার্ধ শেষ সমতায়

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

​লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বিশ্বকাপের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনাল ম্যাচে স্পেন ও বেলজিয়ামের লড়াই প্রথমার্ধ শেষে ১-১ সমতায় শেষ হয়েছে।

বেলজিয়ামের বিপক্ষে ফেবারিট হিসেবে মাঠে নামলেও শুরু থেকেই স্প্যানিশ আক্রমণগুলো তেমন ধারালো ছিল না। তবে ম্যাচের ৩০ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্পেন। এই গোলটির নেপথ্যে ছিল পোরো ও ইয়ামালের দারুণ বোঝাপড়া। ডান দিক দিয়ে পোরো ইয়ামালের সঙ্গে চমৎকার ওয়ান-টু পাস খেলে ডোকুকে বোকা বানিয়ে বক্সে নিচু একটি ক্রস পাঠান। দানি ওলমোর নেওয়া শটটি বেলজিয়ামের গোলরক্ষক থিবো কুর্তোয়া প্রতিহত করলেও, ফিরতি বলে সবার আগে পৌঁছে যান ফ্যাবিয়ান রুইজ।
খুব কাছ থেকে নিখুঁত শটে বল জালে জড়িয়ে স্পেনকে এগিয়ে দেন তিনি।
​পিছিয়ে পড়েও দমে যায়নি বেলজিয়াম। সমতায় ফিরতে তারা মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে।
ম্যাচের ৪১ মিনিটে বেলজিয়ামের সেই চেষ্টা সফল হয়। টিমোথির বাড়ানো ক্রস থেকে ডি-বক্সে বল পেয়ে যান চার্লস ডি কেটেলারে। চমৎকার এক ফ্লাইং হেডে বল জালে জড়িয়ে বেলজিয়ামকে সমতায় ফেরান তিনি। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত