সংবাদ

স্ত্রীর তালাকনামা সইতে না পেরে যুবকের আত্মহত্যা

প্রতিনিধি, রাজবাড়ী
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৯:৫৯ এএম

স্ত্রীর তালাকনামা সইতে না পেরে যুবকের আত্মহত্যা
বিষপানে নিহত তানভীর রণক (২৮)। ছবি : সংবাদ

স্ত্রীর পাঠানো বিচ্ছেদের (ডিভোর্স) খবর সইতে না পেরে রাজবাড়ীর বালিয়াকান্দিতে তানভীর রণক (২৮) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তানভীর উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের ইব্রাহিম শেখের ছেলে। তিনি আগে প্রবাসে ছিলেন বলে জানিয়েছে পরিবার।

স্বজনদের তথ্য অনুযায়ী, গত ৯ আগস্ট রাজবাড়ী আদালতে ফাতেমা (২৩) নামের এক তরুণীর সঙ্গে তানভীরের বিয়ে হয়। বিয়ের পর তারা ঢাকা ও টাঙ্গাইলে অবস্থান করছিলেন। পরে ফাতেমার পরিবারের অনুরোধে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

তানভীরের স্বজনদের অভিযোগ, বাবার বাড়িতে যাওয়ার পর ফাতেমাকে তার পরিবার থেকে নানাভাবে চাপ দেওয়া হয়। একপর্যায়ে তানভীরের কাছে ৫০ হাজার টাকা দাবি করে বসেন শ্বশুরবাড়ির লোকজন। স্ত্রীকে সংসারে ফিরিয়ে আনার আশায় নিজের ৭ শতাংশ জমি বিক্রির উদ্যোগও নিয়েছিলেন তানভীর। কিন্তু এর মধ্যেই তার কাছে ডিভোর্সের কাগজ পাঠানো হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ডিভোর্সের খবরে মানসিকভাবে ভেঙে পড়েন তানভীর। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত একটার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে তিনি প্রথমবার বিষপান করেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে যশোর ও পরে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় সেখান থেকে আবারও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

সোমবার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তানভীর তার মুঠোফোনে স্ত্রীপক্ষের পাঠানো ডিভোর্সের ছবি দেখতে পান। স্বজনদের দাবি, এটি দেখার পর তিনি পুরোপুরি দিশেহারা হয়ে পড়েন। সন্ধ্যা সাতটার দিকে সবার অগোচরে হাসপাতালের বাইরে গিয়ে তিনি আবারও বিষপান করেন। দ্রুত উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলেও রাত সাড়ে আটটার দিকে চিকিৎসকেরাও তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তানভীরের পরিবার স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের দায়ী করে অভিযোগ তুললেও ফাতেমার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব তালুকদার বলেন, ‘এ বিষয়ে থানায় এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

স্ত্রীর তালাকনামা সইতে না পেরে যুবকের আত্মহত্যা

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত