সংবাদ

কালীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০১:০৮ পিএম

কালীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
কালীগঞ্জ থানা। ছবি : সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তর রাজনগর এলাকায় এই অভিযান চালানো হয়।

সাজা পাওয়া ব্যক্তির নাম মো. ইসমাইল (৩৮)। তিনি উত্তর রাজনগর গ্রামের মো. ইব্রাহিমের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, শনিবার সকালে উত্তর রাজনগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় ইসমাইলকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন তিনি। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এএসআই মো. ইনছান আলী। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন আল আমিন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কালীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তর রাজনগর এলাকায় এই অভিযান চালানো হয়।

সাজা পাওয়া ব্যক্তির নাম মো. ইসমাইল (৩৮)। তিনি উত্তর রাজনগর গ্রামের মো. ইব্রাহিমের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, শনিবার সকালে উত্তর রাজনগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় ইসমাইলকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন তিনি। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এএসআই মো. ইনছান আলী। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন আল আমিন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত