সংবাদ

সম্প্রীতি সুদৃঢ় করতে নরসিংদীতে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ

প্রতিনিধি, নরসিংদী
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৫:১৯ পিএম

সম্প্রীতি সুদৃঢ় করতে নরসিংদীতে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ
ছবি : সংবাদ

দেশে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা এবং সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে নরসিংদীতে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে এই সংলাপের আয়োজন করে নরসিংদী সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)। সহযোগিতায় ছিল দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।

সংলাপে সভাপতিত্ব করেন পিস অ্যাম্বাসেডর এম. মোজাম্মেল হক। অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি দেশের শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করতে হলে রাজনৈতিক দল, ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রত্যেক জনগোষ্ঠীর নিজ নিজ বিশ্বাস লালন ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হলে দেশে স্থায়ী শান্তি ও সহাবস্থান নিশ্চিত করা সম্ভব।

বক্তারা আরও উল্লেখ করেন, বিশ্ব শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান গত বছরের তুলনায় কিছুটা উন্নত হলেও তা এখনো সন্তোষজনক নয়। সামষ্টিক শান্তি অর্জনে ধর্ম, বর্ণ ও মত নির্বিশেষে সবাইকে সহিষ্ণুতা ও নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান তাঁরা।

পিএফজি কো-অর্ডিনেটর হলধর দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ড. নাজমুন নাহার নূর (লুবনা), জেন্ডার অ্যান্ড ইয়ুথ অ্যাম্পাওয়ারমেন্ট এক্সপার্ট শারমিন সুলতানা লাবণ্য, জেলা বিএনপির সহসভাপতি হারুন অর রশিদ হারুন, খবিরুল ইসলাম বাবুল, নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ ও প্রকৌশলী মোশারফ হোসেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দ্য হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর মো. রাসেল আহমেদ।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সম্প্রীতি সুদৃঢ় করতে নরসিংদীতে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

দেশে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা এবং সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে নরসিংদীতে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে এই সংলাপের আয়োজন করে নরসিংদী সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)। সহযোগিতায় ছিল দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।

সংলাপে সভাপতিত্ব করেন পিস অ্যাম্বাসেডর এম. মোজাম্মেল হক। অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি দেশের শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করতে হলে রাজনৈতিক দল, ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রত্যেক জনগোষ্ঠীর নিজ নিজ বিশ্বাস লালন ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হলে দেশে স্থায়ী শান্তি ও সহাবস্থান নিশ্চিত করা সম্ভব।

বক্তারা আরও উল্লেখ করেন, বিশ্ব শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান গত বছরের তুলনায় কিছুটা উন্নত হলেও তা এখনো সন্তোষজনক নয়। সামষ্টিক শান্তি অর্জনে ধর্ম, বর্ণ ও মত নির্বিশেষে সবাইকে সহিষ্ণুতা ও নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান তাঁরা।

পিএফজি কো-অর্ডিনেটর হলধর দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ড. নাজমুন নাহার নূর (লুবনা), জেন্ডার অ্যান্ড ইয়ুথ অ্যাম্পাওয়ারমেন্ট এক্সপার্ট শারমিন সুলতানা লাবণ্য, জেলা বিএনপির সহসভাপতি হারুন অর রশিদ হারুন, খবিরুল ইসলাম বাবুল, নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ ও প্রকৌশলী মোশারফ হোসেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দ্য হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর মো. রাসেল আহমেদ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত