সংবাদ

আইসিটি পরীক্ষায় বইয়ের পাতা, অতঃপর বহিষ্কার

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৬:২৪ পিএম

আইসিটি পরীক্ষায় বইয়ের পাতা, অতঃপর বহিষ্কার
ফাইল ছবি

ফেনীতে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে বইয়ের পৃষ্ঠা রাখার দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে ফেনী সরকারি জিয়া মহিলা কলেজ কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত পরীক্ষার্থীর নাম মৌসুমী রানী দাস। তিনি ফেনী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের অনিয়মিত শিক্ষার্থী।

কেন্দ্র সূত্রে জানা যায়, আজ আইসিটি পরীক্ষা চলাকালে কক্ষে দায়িত্বরত পরিদর্শক ওই ছাত্রীর কাছে পরীক্ষা-সংশ্লিষ্ট বইয়ের কয়েকটি ছেঁড়া পৃষ্ঠা দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে কেন্দ্র কর্তৃপক্ষকে জানানো হলে পরীক্ষার শৃঙ্খলা ও বিধিমালা অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘটনাস্থলে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরীক্ষা চলাকালে ওই শিক্ষার্থীর কাছ থেকে বইয়ের পৃষ্ঠা উদ্ধার করা হয়। কেন্দ্র কর্তৃপক্ষের নজরে আসার পর বিধি অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে। তবে তার কাছে কোনো মুঠোফোন বা ইলেকট্রনিক যন্ত্র পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১১ জুলাই ২০২৬

আইসিটি পরীক্ষায় বইয়ের পাতা, অতঃপর বহিষ্কার

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

ফেনীতে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে বইয়ের পৃষ্ঠা রাখার দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে ফেনী সরকারি জিয়া মহিলা কলেজ কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত পরীক্ষার্থীর নাম মৌসুমী রানী দাস। তিনি ফেনী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের অনিয়মিত শিক্ষার্থী।

কেন্দ্র সূত্রে জানা যায়, আজ আইসিটি পরীক্ষা চলাকালে কক্ষে দায়িত্বরত পরিদর্শক ওই ছাত্রীর কাছে পরীক্ষা-সংশ্লিষ্ট বইয়ের কয়েকটি ছেঁড়া পৃষ্ঠা দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে কেন্দ্র কর্তৃপক্ষকে জানানো হলে পরীক্ষার শৃঙ্খলা ও বিধিমালা অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘটনাস্থলে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরীক্ষা চলাকালে ওই শিক্ষার্থীর কাছ থেকে বইয়ের পৃষ্ঠা উদ্ধার করা হয়। কেন্দ্র কর্তৃপক্ষের নজরে আসার পর বিধি অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে। তবে তার কাছে কোনো মুঠোফোন বা ইলেকট্রনিক যন্ত্র পাওয়া যায়নি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত