ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩ কোটি ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। পাশাপাশি মালামাল বহনে ব্যবহৃত দুটি বাইসাইকেলও জব্দ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে আলীনগর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী ভাগলপুর এলাকায় অভিযান চালায়।
সীমান্ত পিলার ২০১৪/২-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গলের মধ্যে অবস্থান নিয়ে নজরদারি চালায় বিজিবি সদস্যরা। একপর্যায়ে ৭-৮ জন চোরাকারবারিকে ভারত থেকে দুটি বাইসাইকেলে চটের বস্তা বহন করে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়।
বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা বস্তা ও বাইসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে কার্টনের মধ্যে কসটেপ দিয়ে লুকানো ৩ হাজার ৯৬০ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোবাইল ফোনের ডিসপ্লে ও জব্দকৃত দুটি বাইসাইকেলের আনুমানিক সিজারমূল্য ৩ কোটি ১৭ লাখ টাকা। জব্দকৃত মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে।
সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, নির্দেশনা বাস্তবায়নে সরাইল ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন