সংবাদ

সুইজারল্যা‌ন্ডের গোল‌শোধ, লাল কার্ড দেখলেন এমবলো

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৮:৩৮ এএম

সুইজারল্যা‌ন্ডের গোল‌শোধ, লাল কার্ড দেখলেন এমবলো

​যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে চলমান ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল আর্জেন্টিনা। ম্যাচের শুরুতেই লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে নিখুঁত হেডে গোল করে দলকে এগিয়ে নেন অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার।

এই গোলটি এবারের বিশ্বকাপে ম্যাক-অ্যালিস্টারের প্রথম। প্রথমার্ধে সুইজারল্যান্ড ৫৮ শতাংশ বল দখলে রেখে আধিপত্য দেখানোর চেষ্টা করলেও আর্জেন্টিনার রক্ষণভাগ ছিল বেশ সজাগ।
​দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সুইজারল্যান্ড আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৫২ মিনিটে আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজ দূরপাল্লার শট নিলেও তা সুইজারল্যান্ডের ডিফেন্ডারে গায়ে লেগে কর্নার হয়।
এরপর ৬০ মিনিটে রিকার্ডো রদ্রিগেজের ক্রস থেকে ব্রিল এমবলোর হেড সহজেই গ্লাভসবন্দী করেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ৬৫ মিনিটের মাথায় সুইজারল্যান্ড আবারও গোছানো আক্রমণ করলে ড্যান এনডয়ের শট এবং পরবর্তীতে গ্রানিত জাকার দূরপাল্লার শট রুখে দিয়ে আর্জেন্টিনার জাল অক্ষত রাখেন মার্তিনেজ।
​টানা আক্রমণের সুফল শেষ পর্যন্ত ৬৭ মিনিটে পায় সুইজারল্যান্ড। রিকার্ডো রদ্রিগেজের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর ডি-বক্সে ঢুকে চমৎকার প্লেসিং শটে এমিলিয়ানো মার্তিনেজকে বোকা বানিয়ে গোল করেন ড্যান এনডয়ে। এটি জাতীয় দলের হয়ে এনডয়ের দশম গোল।
এই গোলের মাধ্যমে ম্যাচে ১-১ সমতা ফিরে আসে। সমতাসূচক গোল পাওয়ার মাত্র তিন মিনিটের মাথায় বড় ধাক্কা খায় সুইজারল্যান্ড। ৭০ মিনিটে ডাইভ দেওয়ার অপরাধে ব্রিল এমবলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। শুরুতে রেফারি লিয়ান্দ্রো পারেদেসকে কার্ড দেখালেও ভিএআর পর্যালোচনার পর দেখা যায় এমবলো ডাইভ দিয়েছেন, যার ফলে তাকে লাল কার্ড দেখানো হয়।
​ম্যাচের এই পর্যায়ে আর্জেন্টিনা তাদের দলে পরিবর্তন আনে। নিকোলাস তাগলিয়াফিকোকে তুলে নিয়ে নিকোলাস গনজালেজকে মাঠে নামান কোচ।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখন সেমিফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে মরিয়া হয়ে খেলছে। এই ম্যাচের জয়ী দল আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় আটালান্টা স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১২ জুলাই ২০২৬

সুইজারল্যা‌ন্ডের গোল‌শোধ, লাল কার্ড দেখলেন এমবলো

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত