রাজবাড়ী শহরে বৃষ্টি নামলেই দৃশ্যপট বদলে যায়। ময়লা-আবর্জনায় ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে থাকায় সামান্য বৃষ্টিতেই রাজবাড়ী বাজারের বিভিন্ন স্থানে সৃষ্টি হচ্ছে চরম জলাবদ্ধতা। এতে হাঁটুসমান পানি মাড়িয়ে চলতে হচ্ছে ক্রেতা ও বিক্রেতাদের। চরম ভোগান্তির কারণে অনেক ক্রেতা বাজারে না ঢুকে ফিরে যাচ্ছেন, ফলে ব্যবসায়ীদের লোকসান বাড়ছে।
সোমবার (১৩ জুলাই) সরেজমিনে দেখা গেছে, বাজারের পালপট্টি, চাল বাজার, ফল বাজারের প্রবেশপথ, পান বাজার মন্দির ও তরকারি বাজার এলাকায় বৃষ্টির পানি জমে থইথই করছে। ড্রেনের পচা পানির গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে। এমন পরিস্থিতিতে অনেক দোকানদার তাদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছেন।
স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে জানান, ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় সামান্য বৃষ্টিতেই পানি উপচে রাস্তায় চলে আসে। তরকারি বিক্রেতা ইমন বলেন, ‘বৃষ্টি হলেই ড্রেনের পচা পানিতে বাজার সয়লাব হয়ে যায়। এই ময়লা পানিতে কেউ নামতে চায় না। ক্রেতারা না আসায় আমাদের কাঁচা পণ্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পৌরসভাকে বারবার জানানো হলেও কোনো সমাধান মেলেনি।’
মুদি দোকানদার অনুপ জানান, তার বাবার মতো অনেক ব্যবসায়ীই জলাবদ্ধতার কারণে আজ দোকান খোলেননি। এদিকে রিকশাচালক রহমান বলেন, রাস্তায় পানি জমে থাকায় খানাখন্দ দেখা যায় না, ফলে প্রায়ই রিকশার চাকা গর্তে পড়ে দুর্ঘটনা ঘটছে।
ভোক্তভোগীদের অভিযোগ, ড্রেনগুলো আবর্জনায় ভরাট হয়ে থাকায় পানি নামতে পারছে না। নিয়মিত পরিষ্কার করা হলে এ ভোগান্তি হতো না।
এ বিষয়ে রাজবাড়ী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহা. রবিউল হক বলেন, ‘বাজারের কয়েকটি স্থানে জলাবদ্ধতার কথা আমরা জেনেছি। ওই এলাকাগুলোর ড্রেনে কিছু সমস্যা রয়েছে। দ্রুতই সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।’
/

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন