সংবাদ

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:১০ পিএম

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

ঢাকায় কোটি কোটি টাকা ঢেলেও জলাবদ্ধতা - প্রথম আলো

ঢাকায় ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে সংসার চালান সোহরাব সরদার। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি রাজধানীর কাজীপাড়ায় হাঁটুপানিতে বিকল হওয়া মোটরসাইকেল ঠেলছিলেন। গন্তব্য মগবাজার।

সোহরাব বলেন, মিরপুর ১০ নম্বরে যাত্রী নামিয়ে ফেরার পথে তাঁর মোটরসাইকেলে পানি ঢুকে বিকল হয়ে গেছে। এখন সেটিকে ঠেলে ঠেলে মগবাজার নিয়ে সারাবেন। এতে পুরো দিনে আর কোনো আয়ের আশা দেখছেন না তিনি। তিনি বলেন, ‘আজকে (গতকাল) আর কোনো ট্রিপ পামু না।’

দক্ষিণ-পূর্বাঞ্চলের ৭ জেলায় ভয়াবহ বন্যা: ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫১ - সংবাদ

টানা এক সপ্তাহের অতিবৃষ্টি, পাহাড়ি ঢল এবং উজান থেকে নেমে আসা পানিতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও হবিগঞ্জ এই ৭ জেলায় লাখো মানুষ এখনও পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন। কোথাও সড়ক ও সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, কোথাও নদীর বাঁধ উপচে লোকালয় প্লাবিত হয়েছে। পাহাড়ধস, আকস্মিক ঢল এবং প্রবল স্রোতে প্রাণহানির ঘটনাও বেড়েছে।

বন্যার পরিধি ও দুর্ভোগ বাড়ছে - কালের কণ্ঠ

বর্ষার টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ছয় দিনে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চল। গতকাল রবিবার বৃহত্তর চট্টগ্রামের অন্যান্য জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বান্দরবান জেলায় নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছিল। উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনায় নদীর পানিও বিপৎসীমার ওপরে বইছিল। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

মিত্রদের সঙ্গে সম্পর্ক ঠিক করতে হচ্ছে নৈশভোজ - আজকের পত্রিকা

আন্দোলন ও নির্বাচনের দীর্ঘ পথ পরিক্রমায় বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে দলটির মিত্র কয়েকটি দল ও জোট। কিন্তু নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে শরিকদের মাঝে একধরনের ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। তাদের অভিযোগ, নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের পর বিএনপি তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলোর ‘নামমাত্র’ বাস্তবায়ন করেছে।

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী - দৈনিক ইত্তেফাক

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, প্রবাসী কল্যাণ ব্যাংকসহ ব্যাংকিং খাতে গত কয়েক বছরে সংঘটিত অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের তদন্ত চলছে। তিনি বলেছেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। পুরো আর্থিক খাতে এখন একটি 'ক্লিনিং প্রসেস' বা পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। গতকাল রবিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রকৃতির 'প্রতিশোধে' দুই মেগাসিটি দিশেহারা - নয়া দিগন্ত

প্রকৃতির স্বাভাবিক গতিপথকে উপেক্ষা করে বছরের পর বছর ধরে চলা অপরিকল্পিত নগরায়ণ, নির্বিচারে পাহাড় কাটা, নদী-খাল ও জলাশয় দখল এবং জলাভূমি ভরাটের চরম মাশুল দিচ্ছে বাংলাদেশ। টানা ভারী বর্ষণে দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র-রাজধানী ঢাকা ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম-একযোগে জলমগ্ন হয়ে কার্যত অচল হয়ে পড়েছে। একই সাথে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে পাহাড় কেটে গড়ে তোলা ঝুঁকিপূর্ণ বসতিগুলোতে বর্ষার শুরুতেই দেখা দিয়েছে প্রাণঘাতী ভূমিধসের মারাত্মক আশঙ্কা। এক দিকে কৃত্রিম জলজটে থমকে গেছে রাজধানীর জনজীবন, অন্য দিকে নগরব্যবস্থাপনার দীর্ঘদিনের ব্যর্থতায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। দেশের প্রধান দুই মেগাসিটির এমন করুণ দশার মধ্যেই বিশ্বখ্যাত সাময়িকী দ্য ইকোনমিস্টের গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রকাশিত ‘গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৬’-এ ঢাকাকে বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশ্বের ১৭৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৭১তম।

চট্টগ্রামের ৫ জেলাতেই ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত - যুগান্তর

ভারি বর্ষণ পাহাড়ি ঢল ও বন্যায় দেশজুড়ে মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তলিয়ে গেছে দেড় লাখ হেক্টর জমির ফসল। নষ্ট হয়েছে ২৪১ কিমি. সড়ক। রোববারও ভারি বৃষ্টিপাতে নগরীর নিচু এলাকা ফের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আজও দেশের ছয় বিভাগে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ডিসি অফিসের কর্মচারী ফিরোজের ‘রাজকপাল’ - দেশ রূপান্তর

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক (এমএলএসএস) মো. ফিরোজ। তবে তার সম্পদের পরিমাণ চমকে ওঠার মতো। স্বল্প বেতনের চাকরি করে ঢাকায় যেখানে লড়াই করে টিকে থাকার কথা, সেখানে ফিরোজের আছে মোট ১৭ কাঠা জমি। এর মধ্যে কেরানীগঞ্জে পাঁচ কাঠার ওপর গড়ে তুলেছেন তিনতলা ভবন। ভোলায় গ্রামের বাড়িতেও প্রায় ছয় কাঠা জমিতে ভবন নির্মাণ করেছেন।

কাগজ আমদানিতে মূল্য কারসাজির অভিযোগ - বাংলাদেশ প্রতিদিন

স্বল্পমূল্যে তৈরি কাগজ আমদানি এবং আন্ডার-ইনভয়েসিংয়ের কারণে দেশের কাগজ শিল্প গভীর সংকটে পড়েছে বলে দাবি করেছে বাংলাদেশ পেপার মিলস অ্যাসোসিয়েশন (বিপিএমএ)।

সংগঠনটির অভিযোগ, প্রকৃত মূল্যের চেয়ে অনেক কম মূল্য দেখিয়ে তৈরি কাগজ আমদানি করায় সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে, একই সঙ্গে অসম প্রতিযোগিতার কারণে দেশীয় কাগজ শিল্প টিকে থাকার লড়াইয়ে পড়েছে।

টানা বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী - সমকাল

টানা বৃষ্টিতে গতকাল রোববার রাজধানী ঢাকার বেশির ভাগ সড়ক-অলিগলিতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় অনেকে হেঁটে, রিকশা বা গণপরিবহনে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। জলাবদ্ধতার কারণে দোকানপাট, রেস্তোরাঁ, বাজার, শপিংমল, স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান কার্যত বন্ধ ছিল।

গতকাল ঘর থেকে বের হওয়ার পর থেকেই মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। যানবাহন পাওয়া যাচ্ছিল না। পেলেও কয়েক গুণ বেশি ভাড়া দিতে হয়। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় কর্মজীবী মানুষকে।  এদিকে গতকাল বৃষ্টিতে তেজগাঁও, মগবাজার এলাকার রেলপথ ডুবে যায়। এতে ট্রেন চলাচল বন্ধ না হলেও ধীরগতিতে চালানো হয়। এতে সব ট্রেন গতকাল কিছুটা বিলম্বে পৌঁছায়।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৩ জুলাই ২০২৬

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত