বাংলাদেশের নাট্যাঙ্গনের অভিনেত্রী শম্পা নিজাম নতুন নাটক ‘বাপের বাড়ি শ্বশুর বাড়ি’ নিয়ে দর্শকের প্রশংসা কুড়াচ্ছেন। নাটকটিতে তিনি দুই মেয়ের মায়ের চরিত্রে অভিনয় করেছেন। তার দুই মেয়ের ভূমিকায় দেখা গেছে এই প্রজন্মের দুই জনপ্রিয় অভিনেত্রী ফারজানা আহসান মিহি ও মুনমুন আহমেদ মুনকে।
নাটকটির গল্পের
ভাবনা জনপ্রিয় অভিনেতা জামিল হোসেনের। চিত্রনাট্য লিখেছেন জামিল’স জু টিম এবং পরিচালনা
করেছেন আরিফুর রহমান রাহুল। মিহির বিপরীতে অভিনয় করেছেন তন্ময় সোহেল, আর মুনমুনের বিপরীতে
রয়েছেন জামিল হোসেন।
গত ২৭ জুন ‘জামিল’স
জু’ ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাওয়ার পর দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে।
পারিবারিক সম্পর্ক, আবেগ এবং বিনোদনের সমন্বয়ে নির্মিত নাটকটি ইতোমধ্যেই আলোচনায় এসেছে।
নাটকটি প্রসঙ্গে শম্পা নিজাম বলেন, “আগেও অনেক নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছি।
তবে ‘বাপের বাড়ি শ্বশুর বাড়ি’ নিয়ে যেন আরও বেশি সাড়া পাচ্ছি। এর অন্যতম কারণ নাটকের
গল্প। মিহি ও মুন অসাধারণ অভিনয় করেছে। পাশাপাশি জামিল ও তন্ময়ও দারুণ পারফর্ম করেছে।
সবাই আন্তরিকভাবে কাজ করায় নাটকটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আমাকে এই নাটকের
সঙ্গে যুক্ত করার জন্য জামিলকে ধন্যবাদ।”
অভিনেত্রী মুনমুন
আহমেদ মুন বলেন, “নাটকটি আগে একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়েছিল। কয়েকদিন আগে
ইউটিউবে প্রকাশের পর নতুন করে দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। এর সবচেয়ে বড় শক্তি
গল্প। আমাদের কাজকে এত ভালোবাসার সঙ্গে গ্রহণ করার জন্য দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।”
উল্লেখ্য, ২০০৫
সালে গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘কৃষ্ণ গহব্বর’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু
করেন শম্পা নিজাম। এরপর থেকে তিনি একের পর এক খণ্ড নাটক ও ধারাবাহিকে অভিনয় করে নিজেকে
দেশের অন্যতম ব্যস্ত ও নির্ভরযোগ্য অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে মায়ের
চরিত্রে তার অভিনয় দর্শকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন