সংবাদ
Post Ads 1
Post Ads 2

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, আহত ১

প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:৩৭ পিএম

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, আহত ১
Post Ads 3
ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্ধার অভিযানের দৃশ্য। ছবি : সংবাদ

নরসিংদীর পলাশ উপজেলায় কলাবোঝাই একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা দিয়েছে। এতে ট্রাকের চালকের সহকারী আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে উপজেলার চরসিন্দুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

Middle Post Content 1

পলাশ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর চারটার দিকে চরসিন্দুর বাজারের সামনের সড়কে কলাবোঝাই একটি মিনি ট্রাক দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায়। ট্রাকটি রাস্তার পাশে একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে এর সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সহকারীকে উদ্ধার করে। তাকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Middle Post Content 2

পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শুশাঙ্ক কুমার শীল বলেন, ধারণা করা হচ্ছে বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় চালকের সহকারীকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি শঙ্কামুক্ত রয়েছেব। তবে তাৎক্ষণিকভাবে চালকের নাম ঠিকানা জানাতে পারেনি।

Middle Post Content 3

Post Ads 5

আপনার মতামত লিখুন

Post Ads 7
Post Ads 6
Post Ads 10
সংবাদ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, আহত ১

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

নরসিংদীর পলাশ উপজেলায় কলাবোঝাই একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা দিয়েছে। এতে ট্রাকের চালকের সহকারী আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে উপজেলার চরসিন্দুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পলাশ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর চারটার দিকে চরসিন্দুর বাজারের সামনের সড়কে কলাবোঝাই একটি মিনি ট্রাক দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায়। ট্রাকটি রাস্তার পাশে একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে এর সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সহকারীকে উদ্ধার করে। তাকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শুশাঙ্ক কুমার শীল বলেন, ধারণা করা হচ্ছে বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় চালকের সহকারীকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি শঙ্কামুক্ত রয়েছেব। তবে তাৎক্ষণিকভাবে চালকের নাম ঠিকানা জানাতে পারেনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত