সংবাদ

তালায় পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

প্রতিনিধি, তালা (সাতক্ষীরা)
প্রতিনিধি, তালা (সাতক্ষীরা)
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:৪০ পিএম

তালায় পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু
তালায় পানিতে ডুবে ৫ বছরের শিশুর করুণ মৃত্যু। ছবি : সংবাদ

সাতক্ষীরার তালায় কালভার্টের নিচে পানিতে ডুবে রুমানা খাতুন নামের ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার ঢ্যামসাখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রুমানা ওই গ্রামের শাহিনুর রহমান মোড়লের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে রুমানা তার মা রেশমা বেগমের সঙ্গে ছাগল নিয়ে মাঠে যায়। মা বাড়ির পাশের একটি কালভার্টের ওপর মেয়েকে বসিয়ে রেখে ছাগল বাঁধতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন মেয়ে সেখানে নেই। অনেক খোঁজাখুঁজির পর কালভার্টের নিচে পানির ওপর রুমানার নিথর দেহ ভাসতে দেখেন পরিবারের সদস্যরা।

দ্রুত উদ্ধার করা হলেও ততক্ষণে শিশুটি প্রাণ হারায়। মুহূর্তের অসতর্কতায় এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

তালায় পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সাতক্ষীরার তালায় কালভার্টের নিচে পানিতে ডুবে রুমানা খাতুন নামের ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার ঢ্যামসাখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রুমানা ওই গ্রামের শাহিনুর রহমান মোড়লের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে রুমানা তার মা রেশমা বেগমের সঙ্গে ছাগল নিয়ে মাঠে যায়। মা বাড়ির পাশের একটি কালভার্টের ওপর মেয়েকে বসিয়ে রেখে ছাগল বাঁধতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন মেয়ে সেখানে নেই। অনেক খোঁজাখুঁজির পর কালভার্টের নিচে পানির ওপর রুমানার নিথর দেহ ভাসতে দেখেন পরিবারের সদস্যরা।

দ্রুত উদ্ধার করা হলেও ততক্ষণে শিশুটি প্রাণ হারায়। মুহূর্তের অসতর্কতায় এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত