কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি সরকারি রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষে জান্নাত (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফুলখা এলাকার ডাংঘাট গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জান্নাত ওই গ্রামের আব্দুর সাত্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি একটি রাস্তা নিয়ে এলাকায় দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার দুপুরে ২ পক্ষের মধ্যে প্রথমে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তা দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান জান্নাত।
উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি রাস্তা নিয়ে বিরোধের জেরে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
/

বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন