সংবাদ

মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে আহত স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

প্রতিনিধি, নওগাঁ
প্রতিনিধি, নওগাঁ
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০২:৫৪ পিএম

মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে আহত স্ত্রীর মৃত্যু, স্বামী আটক
ছবি : সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে গুরুতর আহত স্ত্রী আফসানা মিমি (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২৮ মার্চ) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় রাতেই উপজেলার বকাপুর এলাকা থেকে অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন সাগরকে (৩০) আটক করেছে পুলিশ।

আটক সাদ্দাম হোসেন উপজেলা সদরের মধ্যবাজার গ্রামের জান মোহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মহাদেবপুরের মধ্যবাজার এলাকার সাদ্দাম হোসেন ও তার স্ত্রী একটি বাড়িতে ভাড়া থাকতেন। গত ১৬ মার্চ পারিবারিক বিরোধের জের ধরে সাদ্দাম তার স্ত্রীকে ছুরিকাঘাত করেন। পরে গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা মিমিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘এ ঘটনায় শুক্রবার রাতেই নিহত গৃহবধূর স্বামী সাদ্দাম হোসেনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৩ মে ২০২৬

মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে আহত স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

নওগাঁর মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে গুরুতর আহত স্ত্রী আফসানা মিমি (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২৮ মার্চ) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় রাতেই উপজেলার বকাপুর এলাকা থেকে অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন সাগরকে (৩০) আটক করেছে পুলিশ।

আটক সাদ্দাম হোসেন উপজেলা সদরের মধ্যবাজার গ্রামের জান মোহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মহাদেবপুরের মধ্যবাজার এলাকার সাদ্দাম হোসেন ও তার স্ত্রী একটি বাড়িতে ভাড়া থাকতেন। গত ১৬ মার্চ পারিবারিক বিরোধের জের ধরে সাদ্দাম তার স্ত্রীকে ছুরিকাঘাত করেন। পরে গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা মিমিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘এ ঘটনায় শুক্রবার রাতেই নিহত গৃহবধূর স্বামী সাদ্দাম হোসেনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত