নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রে গ্যাস বিস্ফোরণে ১২ জন কর্মী দগ্ধ হয়েছেন। বুধবার (১৩ মে) দুপুরে মেঘনাঘাট এলাকায় ‘জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেড’ নামের বিদ্যুৎকেন্দ্রে এই ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
বিদ্যুৎকেন্দ্রের কর্মীদের সূত্রে জানা গেছে, দুপুর সোয়া একটার দিকে কর্মীরা ক্যান্টিনে দুপুরের খাবার খেতে গিয়েছিলেন। কেউ খাবার নিচ্ছিলেন, কেউবা লাইনে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ক্যান্টিনের কাঁচের দরজা ভেঙে চুরমার হয়ে যায়। ভেতরে থাকা কর্মীরা দগ্ধ হয়ে চিৎকার করতে থাকেন। খবর পেয়ে নিরাপত্তা রক্ষী ও অন্য কর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা পাঠান।
দগ্ধ কর্মীরা হলেন- বদরুল হায়দার (৫০), সাইফুল ইসলাম (৩০), রমিজুল (৪৫), কাওসার (৩০), মনির হোসেন (৪৫), তুহিন শেখ (৩০), সুপ্রভাত ঘোষ (৪২), ওসমান গণি (৩০), আল আমিন (৩০), নাজমুল আলম খান (৪০), শঙ্কর (২৫) ও আমির হোসেন (২৫)। চিকিৎসকেরা জানিয়েছেন, দগ্ধ আমির, কাওসার, শঙ্কর, আল আমিন ও নাজমুলের অবস্থা আশঙ্কাজনক।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, ক্যান্টিনের রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহতদের বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
এই বিষয়ে বক্তব্য জানতে জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন