সংবাদ

বৈষম্যহীন রাষ্ট্র গড়ার অঙ্গীকারে 'জুলাই শহীদ দিবস' পালিত

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৫:০৯ পিএম

বৈষম্যহীন রাষ্ট্র গড়ার অঙ্গীকারে 'জুলাই শহীদ দিবস' পালিত
সারাদেশে জুলাই শহীদ দিবস পালিত। ছবি : সংবাদ

যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকারে সারা দেশে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস’। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশের বিভিন্ন জেলায় পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্মৃতিচারণমূলক নানা কর্মসূচি পালন করা হয়।

বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের অর্জন কোনো বিশেষ গোষ্ঠী বা দলের নয়, বরং এটি ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের আপামর জনসাধারণের সম্মিলিত আত্মত্যাগের ফসল। সেই চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।

কুষ্টিয়া : কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম সংলগ্ন ‘৩৬শে জুলাই শহীদ স্মৃতিসৌধে’ পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান। পরে জেলা পুলিশ, বিএনপি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের অর্জন কোনো বিশেষ গোষ্ঠীর নয়, এটি জনগণের সম্মিলিত ফসল। এ সময় কুষ্টিয়া শহরে ‘জুলাই শহীদ চত্বর’ বাস্তবায়নের দাবি জানান শিক্ষার্থীরা।

চাঁদপুর : চাঁদপুরে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। সকালে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ। অনুষ্ঠান শেষে শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয় এবং বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জামালপুর : জামালপুরে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী ও পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনের নেতৃত্বে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বক্তারা বলেন, শহীদদের দেশপ্রেম ও সাহসিকতা ভবিষ্যৎ প্রজন্মকে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে অনুপ্রাণিত করবে।

মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জ শহরের পতাকা চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। অনুষ্ঠানে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলম উপস্থিত ছিলেন। এ সময় শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সঙ্গে নিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ফরিদপুর : নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার শহরের আলিপুরে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম ও পুলিশ সুপার মো. শাহরিয়ার হোসেন মিয়াজী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফেনী : ফেনীতে ১১টি রাজনৈতিক দলের অংশগ্রহণে সম্মিলিত র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের মিজান রোডের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জামায়াতে ইসলামীর জেলা আমির মুফতি আবদুল হান্নানের নেতৃত্বে র‍্যালিতে এবি পার্টি, বিডিপি ও জাগপাসহ বিভিন্ন দলের নেতারা অংশ নেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা রংপুরে আবু সাঈদ এবং ফেনীর মহিপালে ১১ জন নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের দ্রুত বিচারের দাবি জানান।

নরসিংদী : নরসিংদী পৌর পার্কে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকালে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া ও পুলিশ সুপার আবদুল্লাহ আল-ফারুকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করা হয়।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং জুলাই আন্দোলনের যোদ্ধারা। বক্তারা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে একটি বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের ওপর গুরুত্বারোপ করেন।

ডোমার (নীলফামারী) : নীলফামারীর ডোমারে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউএনও শায়লা সাঈদ তন্বীর সভাপতিত্বে সভায় বিএনপি, জামায়াতে ইসলামী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেন। সভায় জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

টাঙ্গাইল (মধুপুর) : টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জুলাই আন্দোলনের সমন্বয়কেরা বক্তব্য রাখেন। বক্তারা শহীদদের আত্মত্যাগের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

নরসিংদী (মনোহরদী) : নরসিংদীর মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও এম এ মুহাইমিন আল জিহান। সভার শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা আন্দোলনে আহতদের পুনর্বাসন এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।

রংপুর (গঙ্গাচড়া) : রংপুরের গঙ্গাচড়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জেসমিন আক্তারের সভাপতিত্বে সভা শেষে জুলাই আন্দোলনের শিক্ষার্থী ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

নওগাঁ (মান্দা) : নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ রাসেলের পিতা পিন্টু মিয়াসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

বৈষম্যহীন রাষ্ট্র গড়ার অঙ্গীকারে 'জুলাই শহীদ দিবস' পালিত

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত