সংবাদ

মহেশখালীর গহীন পাহাড়ে অস্ত্রসহ কুখ্যাত মিন্টু আটক

নিজস্ব বার্তা পরিবেশক , কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক , কক্সবাজার
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৯:৫১ পিএম

মহেশখালীর গহীন পাহাড়ে অস্ত্রসহ কুখ্যাত মিন্টু আটক
বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ মিন্টু আটক। ছবি : সংবাদ

কক্সবাজারের মহেশখালী উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ ‘মিন্টু বাহিনী’র প্রধান ইমাম হোসেন মিন্টুকে (৩৮) আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকার গহীন পাহাড়ে এই অভিযান চালানো হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কেরুনতলী এলাকার দুর্গম পাহাড়ে মিন্টু বাহিনীর আস্তানায় অভিযান চালানো হয়। সেখান থেকে ৫টি দেশীয় একনলা বন্দুক, ৯টি দেশীয় পিস্তল, ১টি বিদেশি পিস্তলের ম্যাগাজিন, ২০ রাউন্ড তাজা গুলি, ১২ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, ৩ লিটার দেশীয় মদ এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।

কোস্টগার্ড জানায়, আটক ইমাম হোসেন মিন্টু মহেশখালীর হোয়ানক এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে নিজের বাহিনী গড়ে তুলে এলাকায় চাঁদাবাজি, অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১৫টি ফৌজদারি মামলা রয়েছে।

জব্দ করা অস্ত্র ও গোলাবারুদসহ আটক মিন্টুকে মহেশখালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে কোস্টগার্ড।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মহেশখালীর গহীন পাহাড়ে অস্ত্রসহ কুখ্যাত মিন্টু আটক

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

কক্সবাজারের মহেশখালী উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ ‘মিন্টু বাহিনী’র প্রধান ইমাম হোসেন মিন্টুকে (৩৮) আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকার গহীন পাহাড়ে এই অভিযান চালানো হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কেরুনতলী এলাকার দুর্গম পাহাড়ে মিন্টু বাহিনীর আস্তানায় অভিযান চালানো হয়। সেখান থেকে ৫টি দেশীয় একনলা বন্দুক, ৯টি দেশীয় পিস্তল, ১টি বিদেশি পিস্তলের ম্যাগাজিন, ২০ রাউন্ড তাজা গুলি, ১২ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, ৩ লিটার দেশীয় মদ এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।

কোস্টগার্ড জানায়, আটক ইমাম হোসেন মিন্টু মহেশখালীর হোয়ানক এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে নিজের বাহিনী গড়ে তুলে এলাকায় চাঁদাবাজি, অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১৫টি ফৌজদারি মামলা রয়েছে।

জব্দ করা অস্ত্র ও গোলাবারুদসহ আটক মিন্টুকে মহেশখালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে কোস্টগার্ড।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত