যশোরের শার্শা উপজেলায় বাক্ ও শারীরিক প্রতিবন্ধী দম্পতির ৮ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুরুল হক নুরু (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) শার্শার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় শার্শা উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার নুরুল হক ওই গ্রামের মৃত শামসুল হকের ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির বাবা ও মা দুজনেই বাক্ ও শারীরিক প্রতিবন্ধী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নুরুল হক নুরু শিশুটিকে নিজের টালির ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে শিশুর চাচি রুপা খাতুন বাদী হয়ে শুক্রবার শার্শা থানায় একটি মামলা করেন।
মামলা হওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শাড়াতলা বাজার এলাকা থেকে নুরুল হককে গ্রেপ্তার করে পুলিশ।
শার্শা থানার পরিদর্শক (তদন্ত) খোন্দকার শাহ্ আলম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
/

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন