রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এক রিকশাচালককে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর তার ব্যাটারিচালিত রিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চামেলি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহিদ বিশ্বাস (২৮) গোয়ালন্দ পৌরসভার জবানিপাড়া এলাকার জামাল বিশ্বাসের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জাহিদ পেশায় নৈশকালীন রিকশাচালক। গত কয়েক দিন তার রিকশার ব্যাটারি নষ্ট থাকায় তিনি কাজে বের হতে পারেননি। গতকাল নতুন ব্যাটারি কিনে রাতে রিকশা নিয়ে বের হয়েছিলেন তিনি। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। আজ শুক্রবার দুপুরে দেবগ্রাম ইউনিয়নের চামেলি পার্ক সংলগ্ন রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিদুল ইসলাম ও গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় জাহিদকে শ্বাসরোধে হত্যা করে রিকশাটি ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
/

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন