সংবাদ

বিশ্ব ক্রীড়া প্রশাসনের কেন্দ্রভূমি কেন সুইজারল্যান্ড?

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৩:৪৯ পিএম

বিশ্ব ক্রীড়া প্রশাসনের কেন্দ্রভূমি কেন সুইজারল্যান্ড?

​সুইজারল্যান্ড কেবল মাঠের পারফরম্যান্সের জন্য নয়, বরং আন্তর্জাতিক ক্রীড়া প্রশাসনের কেন্দ্র হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। প্রায় ৮০ বছরেরও বেশি সময় ধরে ফিফার সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখ শহরে অবস্থিত।

শুধু ফিফা নয়, আন্তর্জাতিক অলিম্পিক কমিটিসহ বিশ্বের ৫০টিরও বেশি ক্রীড়া ফেডারেশন এবং আন্তর্জাতিক ক্রীড়া আদালতের মূল ঠিকানা এখন এই দেশ।
​১৯০৪ সালে ফ্রান্সে প্রতিষ্ঠিত হলেও ১৯৩২ সালে তৎকালীন সভাপতি জুলে রিমে ফিফার সদর দপ্তর জুরিখে স্থানান্তরের সিদ্ধান্ত নেন।
এর পেছনে ছিল ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থান, রাজনৈতিক স্থিতিশীলতা এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ সব সুবিধা। একই সঙ্গে অর্থনৈতিক কারণটিও বড় ভূমিকা রেখেছে। দীর্ঘকাল ধরে সুইজারল্যান্ড বিশ্বের অন্যতম পরিচিত ট্যাক্স হ্যাভেন বা করের সুবিধাজনক দেশ হিসেবে স্বীকৃত। তাদের ব্যাংকিং গোপনীয়তা আইন, কর-ছাড় এবং অলাভজনক আন্তর্জাতিক সংস্থার জন্য দেওয়া বিশেষ সুবিধা বিভিন্ন সংস্থাকে সেখানে সদর দপ্তর স্থাপনে উৎসাহিত করেছে।
​সুইস সরকারের আন্তর্জাতিক সংস্থার কাজে হস্তক্ষেপ না করার নিরপেক্ষ নীতি ক্রীড়া সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেয়। এর বিনিময়ে সুইজারল্যান্ড পায় বড় ধরনের অর্থনৈতিক সুবিধা।
ইন্টারন্যাশনাল একাডেমি অব স্পোর্টস সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এআইএসটিএস) ২০২১ সালের প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর উপস্থিতির কারণে সুইজারল্যান্ডের অর্থনীতিতে প্রায় ১০ বিলিয়ন সুইস ফ্রাঁ যুক্ত হয়েছে, যা মূলত কর, পর্যটন এবং ক্রীড়া জাদুঘর থেকে অর্জিত হয়েছে।
​অবশ্য এই অবস্থানের সঙ্গে বিতর্কও জড়িয়ে আছে। ২০১৫ সালে ‘ফিফাগেট’ কেলেঙ্কারির সময় জুরিখের একটি হোটেলে এফবিআই ও সুইস পুলিশের অভিযানে ফিফার সাত কর্মকর্তা গ্রেপ্তার হন। মূলত ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক নির্বাচন প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ছিল সেই তদন্তের কেন্দ্রবিন্দু। সেই ঘটনার পর সদর দপ্তর সরানোর গুঞ্জন উঠলেও ফিফা শেষ পর্যন্ত জুরিকেই থেকে যায়।
তবে বর্তমানে সংস্থাটি তাদের কাজের পরিধি বাড়াতে মায়ামি, প্যারিস, সিঙ্গাপুর এবং রিও ডি জেনেইরোর মতো বিশ্বের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক অফিস পরিচালনা করছে। ত‌বে সুইজারল্যান্ড বিশ্ব ক্রীড়া প্রশাসনে দীর্ঘ সময় ধরে তার শক্ত অবস্থান ধরে রেখেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বিশ্ব ক্রীড়া প্রশাসনের কেন্দ্রভূমি কেন সুইজারল্যান্ড?

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত