সংবাদ

‘বাবার পরিচয়ে নয়, নিজস্ব যোগ্যতায় নেতৃত্বে আসুক নারীরা’

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৮:০৯ পিএম

‘বাবার পরিচয়ে নয়, নিজস্ব যোগ্যতায় নেতৃত্বে আসুক নারীরা’
ফেনীতে ‘আসন্ন স্থানীয় নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত। ছবি : সংবাদ

আসন্ন স্থানীয় নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কোটা বা পারিবারিক পরিচয়ের ওপর নির্ভর না করে নিজস্ব যোগ্যতা ও দক্ষতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। শনিবার (১৮ জুলাই) দুপুরে ফেনী শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত ‘আসন্ন স্থানীয় নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব: প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

‘বিকশিত নারী নেটওয়ার্ক’ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে এবং ‘দি হাঙ্গার প্রজেক্ট’-এর সহযোগিতায় এই বৈঠকের আয়োজন করা হয়। সংগঠনের জেলা সভাপতি জাহানারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়ক সৈয়দ নাসির উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সোমা মুৎসুদ্দি।

গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, রাজনীতিতে পুরুষতান্ত্রিক মানসিকতা যেমন বাধা, তেমনি নারীদের নিজেদের দৃষ্টিভঙ্গিও পরিবর্তন করা জরুরি। সমাজ ও রাজনীতির বৈষম্যের দেয়াল ভাঙতে নারীদের নিজেদেরই সাহসী হতে হবে। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনো বাবা বা স্বামীর পরিচয়ে নয়, বরং তৃণমূলের রাজনীতি করে নিজস্ব যোগ্যতায় নেতৃত্বে আসতে হবে। রাজনৈতিক দলগুলোকে পরিবারভিত্তিক নেতৃত্বের সংস্কৃতি পরিহার করারও আহ্বান জানানো হয়।

সভায় নারীর নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে বলা হয়, শিক্ষার হার বাড়লেও নিরাপত্তার অভাবে অনেক নারী রাজনীতিতে আসতে পারছেন না। তাই রাষ্ট্র ও সমাজকে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ছাড়া সংরক্ষিত আসনের পাশাপাশি সাধারণ আসনেও নারীদের প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আব্দুর রহিম, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি একরামুল হক ভূঁইয়া, এবি পার্টির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল প্রমুখ। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষক সংগঠন ও সাংবাদিক প্রতিনিধিরা সভায় তাঁদের মতামত তুলে ধরেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৮ জুলাই ২০২৬

‘বাবার পরিচয়ে নয়, নিজস্ব যোগ্যতায় নেতৃত্বে আসুক নারীরা’

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত