২০২৬ বিশ্বকাপ ফুটবল আসরে ব্যক্তিগত অর্জনে নতুন উচ্চতায় পৌঁছেছেন দুই ফরাসি তারকা কিলিয়ান এমবাপে ও মাইকেল অলিসে। মিয়ামিতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্স ৬-৪ গোলে পরাজিত হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ইতিহাস গড়েছেন তারা।
ফরাসি অধিনায়ক এমবাপে ম্যাচে জোড়া গোল করে এবারের বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১০-এ উন্নীত করেছেন। এর মধ্য দিয়ে দীর্ঘ ৫৬ বছর পর কোনো ফুটবলার এক আসরে ১০ গোল করার বিরল কীর্তি স্পর্শ করলেন।
সর্বশেষ ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে জার্মান কিংবদন্তি গার্ড মুলার ১০ গোল করেছিলেন। এমবাপের এই অর্জনে বিশ্বকাপ ক্যারিয়ারে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২২টিতে, যা তাকে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে বসিয়েছে। বর্তমানে ২১ গোল নিয়ে তার ঠিক নিচেই অবস্থান করছেন আর্জেন্টিনার লিওনেল মেসি।
একই ম্যাচে রেকর্ড গড়েছেন ফ্রান্সের মিডফিল্ডার মাইকেল অলিসে। ইংল্যান্ডের বিপক্ষে জোড়া অ্যাসিস্ট করে এক বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টের নতুন বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। তার মোট অ্যাসিস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৭টিতে, যা ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিল কিংবদন্তি পেলের গড়া ৬ অ্যাসিস্টের দীর্ঘদিনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
পরিসংখ্যান সংস্থা অপটার তথ্যমতে, ১৯৬৬ সালের পর থেকে বিশ্বকাপ ইতিহাসে কোনো ফুটবলার এক আসরে ওপেন প্লে বা চলমান খেলা থেকে এতগুলো অ্যাসিস্ট করতে পারেননি। এছাড়া এমবাপের পাঁচটি গোলেই সরাসরি অ্যাসিস্ট করে তিনি গড়েছেন একই সতীর্থকে দিয়ে সবচেয়ে বেশি গোল করানোর নতুন নজির।
বিশ্বকাপের ইতিহাসে এক আসরে ১০ বা তার বেশি গোল করতে পারা ফুটবলারদের তালিকায় ফ্রান্সের জ্যাঁ ফঁতে (১৩ গোল, ১৯৫৮) এবং হাঙ্গেরির স্যান্ডর ককচিসের (১১ গোল, ১৯৫৪) পাশাপাশি এখন যুক্ত হলেন এমবাপে। মাত্র ২৭ বছর বয়সেই বিশ্বমঞ্চে নিজের কিংবদন্তিতুল্য ক্যারিয়ারের অনন্য এক অধ্যায় যোগ করলেন তিনি।
অন্যদিকে, স্পেনের বিপক্ষে ফাইনালের আগেই অলিসের করা সাতটি অ্যাসিস্টের রেকর্ড স্পর্শ করা অন্য কোনো খেলোয়াড়ের জন্য কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফাইনালে নামার অপেক্ষায় থাকা লিওনেল মেসির অ্যাসিস্ট সংখ্যা বর্তমানে চারটি। দলের সামগ্রিক ফলাফল যাই হোক না কেন, এমবাপে ও অলিসের ব্যক্তিগত এই রেকর্ডগুলো ফুটবল ইতিহাসের পাতায় বিশেষ জায়গা করে নিয়েছে।

রোববার, ১৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন