সংবাদ

কোচিং প্যানেলে আসছে নারী বিপ্লব

ফ্রান্সের নতুন কোচ জিদান, একযুগ পথ চলার অবসান দেশমের

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৬:৩১ এএম

ফ্রান্সের নতুন কোচ জিদান, একযুগ পথ চলার অবসান দেশমের

ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দিদিয়ের দেশমের দীর্ঘ ১৪ বছরের সোনালী অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। ২০২৬ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হারের মধ্য দিয়ে ‘লে ব্লু’দের ডাগআউটে শেষবারের মতো দায়িত্ব পালন করলেন এই কিংবদন্তি।

মিয়ামিতে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল দেশমের কোচিং ক্যারিয়ারের ২৭তম বিশ্বকাপ ম্যাচ, যার মাধ্যমে তিনি বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে কোচিং করানোর নিজস্ব রেকর্ড আরও সমৃদ্ধ করলেন।
২০১২ সালে দায়িত্ব নেওয়ার পর দেশমের অধীনে ফ্রান্স মোট ১৮৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, যার মধ্যে ১২১টি জয় নিয়ে তিনি দলটির ইতিহাসের সবচেয়ে সফল কোচ হিসেবে বিদায় নিলেন। খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালে বিশ্ব জয়ের পর ২০১৮ সালে কোচ হিসেবেও ফ্রান্সকে বিশ্বকাপ জেতান দেশম, যা তাকে মারিও জাগালো ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের মতো কিংবদন্তিদের সারিতে স্থান দিয়েছে।
​দেশমের এই বিদায়ের সাথে সাথেই ফরাসি ফুটবলে শুরু হতে যাচ্ছে নতুন এক যুগ। ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) সূত্রে জানা গেছে, পরবর্তী কোচ হিসেবে কিংবদন্তি জিনেদিন জিদানকে চূড়ান্ত করার পথে তারা। আগামী ২১ জুলাইয়ের মধ্যেই এই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। রিয়াল মাদ্রিদের সফলতম এই কোচ দায়িত্ব নেওয়ার পর তার কোচিং প্যানেলে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করেছেন।
জানা গেছে, জিদান প্রায় ২৫ সদস্যের একটি বিশাল ব্যাকরুম স্টাফ নিয়োগ দিতে চান এবং আধুনিক ফুটবলের সাথে তাল মিলিয়ে কোচিং ও সাপোর্ট স্টাফে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা করছেন তিনি।
দেশমের রেখে যাওয়া শক্তিশালী এক উত্তরাধিকারকে সামনে রেখে জিদানের হাত ধরেই এবার নতুন পথে হাঁটতে চলেছে ফরাসি ফুটবল।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৯ জুলাই ২০২৬

ফ্রান্সের নতুন কোচ জিদান, একযুগ পথ চলার অবসান দেশমের

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত