সংবাদ

দৌলতদিয়া ভূমি অফিসের মালামালসহ গ্রেপ্তার ৩

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৭:৫৩ পিএম

দৌলতদিয়া ভূমি অফিসের মালামালসহ গ্রেপ্তার ৩
ছবি : সংবাদ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিস থেকে চুরি হওয়া মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন-সাগর শেখ (৩২), সাগর মোল্লা (২৩) ও মনির গায়েন (২১)।

পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার একটি দল সোহরাব মন্ডল পাড়া এলাকায় অভিযান চালায়। সেখান থেকে সাগর শেখ ও সাগর মোল্লাকে গ্রেপ্তার করা হয়। এ সময় সাগর শেখের কাছে থাকা একটি ব্যাগ থেকে ভূমি অফিসের চুরি হওয়া ১৮.৫ ইঞ্চি একটি এলইডি মনিটর উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেন।

পরে গ্রেপ্তার সাগর শেখের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার সকালে দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মনির গায়েনকে গ্রেপ্তার করা হয় এবং তার খাটের নিচ থেকে চুরি হওয়া সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিন উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, এর আগে গত ৩১ মে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী খানের ভাঙারির দোকান থেকে ভূমি অফিসের কিছু মালামাল ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনায় তখন মো. হালিম নামের একজনকে গ্রেপ্তার করা হয় এবং আইয়ুব আলী খানসহ তাঁর দুই ছেলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামিরা স্বীকার করেছেন যে তারা ভূমি অফিসের মালামাল চুরি করে আগে গ্রেপ্তার হওয়া আসামিদের ভাঙারির দোকানে ১২ হাজার টাকায় বিক্রি করেছিলেন। গ্রেপ্তার ব্যক্তিদের আজ রোববার বিকেলেই রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২০ জুলাই ২০২৬

দৌলতদিয়া ভূমি অফিসের মালামালসহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত