অভিনয়ের দুনিয়ার বাইরে মানবিক কাজের জন্যও বরাবরই শিরোনামে থাকেন বলিউড সুপারস্টার সালমান খান। এবার মুম্বাইয়ের বস্তি পুনর্বাসন প্রকল্পের অধীনে ৫০টিরও বেশি পরিবারের কাছে নতুন স্থায়ী বাড়ির চাবি তুলে দিয়ে আবারও আলোচনার কেন্দ্রে এলেন তিনি।
শুক্রবার রাতে মুম্বাইয়ের বস্তি পুনর্বাসন কর্তৃপক্ষের (এসআরএ) কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেন এই তারকা। সেখানে উপস্থিত হয়ে তিনি সংস্থাটির নতুন ডেটা সংগ্রহ ও যাচাইকরণ কেন্দ্র এবং আধুনিক আইটি সার্ভার রুমের উদ্বোধন করেন।
এসআরএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মহেন্দ্র কল্যাণকরের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে পুনর্বাসিত ব্যক্তিদের হাতে বাড়ির চাবি হস্তান্তর করা হয়। দীর্ঘদিনের প্রতীক্ষার পর মাথার ওপর স্থায়ী ছাদের চাবি হাতে পেয়ে অনেক সুবিধাভোগী আবেগাপ্লুত হয়ে পড়েন।
এই অনুষ্ঠানে সংস্থাটির বিভিন্ন উন্নয়নমূলক কাজের গল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর ভিত্তি করে প্রকাশিত নতুন একটি কফি টেবিল বুকের মোড়ক উন্মোচন করেন সালমান খান।
এসআরএ কর্তৃপক্ষের প্রত্যাশা, নতুন আইটি সার্ভার রুম চালুর মাধ্যমে সংস্থাটির ডিজিটাল সেবা আরও বেশি স্বচ্ছ ও কার্যকর হবে। এর ফলে ই-গভর্ন্যান্স কার্যক্রমের গতি বাড়ার পাশাপাশি নাগরিকদের জন্য সেবা প্রদান প্রক্রিয়া আরও সহজ হবে বলে জানানো হয়েছে।
সালমান খানের এই পরিদর্শনের সময় তাকে সংস্থাটির চলমান পুনর্বাসন প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত জানানো হয়। তার এই অংশগ্রহণ আধুনিক ও জনবান্ধব পুনর্বাসন কার্যক্রমকে উৎসাহিত করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।
পেশাগত জীবনে সালমান খান এখন বেশ ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে তিনি তার আসন্ন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ মুক্তির অপেক্ষায় রয়েছেন। এছাড়া হাতে থাকা আরও বেশ কিছু নতুন প্রকল্পের কাজ নিয়েও তিনি ব্যস্ত আছেন, যেগুলোর আনুষ্ঠানিক ঘোষণা আগামী কয়েক মাসের মধ্যে আসতে পারে।

রোববার, ১৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন