একসময়কার জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী শাহনূর এখন যুক্তরাষ্ট্রে নতুন পরিচয়ে ব্যস্ত সময় পার করছেন। অভিনয়ের পাশাপাশি ডিজে হিসেবে কাজ শুরু করেছেন তিনি। সম্প্রতি অসুস্থতা কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে আবারও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে সক্রিয় হয়েছেন এই অভিনেত্রী।
শাহনূর জানান, ডিজে
রাহাতের কাছে প্রশিক্ষণ নিয়ে তিনি ডিজেইংয়ে দক্ষতা অর্জন করেছেন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে
কয়েকটি অনুষ্ঠানে ডিজে হিসেবে পারফর্মও করেছেন।
আগামী ৯ আগস্ট যুক্তরাষ্ট্রের
কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হতে যাওয়া ‘নিউইয়র্ক মিউজিক ফেস্ট ২০২৬’ আয়োজন নিয়েই এখন
তার সবচেয়ে বেশি ব্যস্ততা। এই আয়োজনের উদ্যোক্তা ব্যান্ড এইচট্রিক-এর সাধারণ সম্পাদক
হিসেবে উৎসবের সার্বিক প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তিনি।
শাহনূর বলেন, “কিছুদিন
আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলাম। আল্লাহর রহমতে এখন ভালো আছি। নিয়মিত টুকটাক কাজ করছি।
‘নিউইয়র্ক মিউজিক ফেস্ট ২০২৬’ নিয়ে এখন খুব ব্যস্ত সময় যাচ্ছে। এবারের আয়োজনে বলিউড,
ঢালিউড ও নেপালি কমিউনিটির শিল্পীরা অংশ নেবেন। তাই আমরা সবাই খুবই উচ্ছ্বসিত।”
তিনি আরও জানান,
আগামী ২ আগস্ট অনুষ্ঠিতব্য ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানেও অংশ নেওয়ার ইচ্ছা রয়েছে
তার। বিশেষ করে কিংবদন্তি অভিনেত্রী ববিতার সঙ্গে দেখা করার আশাতেই এই অনুষ্ঠানে যেতে
চান তিনি।
শাহনূর বলেন, “জেনেছি,
এবারের আনন্দ মেলা অ্যাওয়ার্ডে ববিতা আপা উপস্থিত থাকবেন। খবরটি শোনার পর থেকেই তার
সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। ইনশাআল্লাহ অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করব।”
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে
থাকলেও দেশের প্রতি টান এখনও অটুট শাহনূরের। বাংলাদেশে থাকা মা, ছোট ভাই সোহেল ও পরিবারের
অন্য সদস্যদের জন্য মন খারাপ হলেও আপাতত দেশে ফেরার সুযোগ হচ্ছে না বলে জানান তিনি।
এদিকে অভিনয় ও ডিজেইংয়ের
পাশাপাশি গানেও নিয়মিত হয়েছেন শাহনূর। সম্প্রতি যুক্তরাষ্ট্রে বরিশালের মেহেন্দীগঞ্জ
সমিতির এক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন তিনি। বর্তমানে বিভিন্ন স্টেজ শোতেও নিয়মিত
গান গেয়ে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন।

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন