সংবাদ

মেয়ের প্রথম সিনেমায় অভিনয়ের পাঠ দিচ্ছেন শাহরুখ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৯:৩৫ পিএম

মেয়ের প্রথম সিনেমায় অভিনয়ের পাঠ দিচ্ছেন শাহরুখ

প্রায় তিন বছর পর বড় পর্দায় ফিরছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার ‘কিং’। এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হচ্ছে তার মেয়ে সুহানা খানের। আর মেয়ের প্রথম সিনেমাকে ঘিরে একজন বাবা ও অভিজ্ঞ অভিনেতা—দুই ভূমিকাতেই দায়িত্ব পালন করছেন শাহরুখ।

সিনেমাটিতে অভিনয় করা অভিনেতা খরাজ মুখোপাধ্যায় সম্প্রতি শুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরে জানান, শাহরুখ শুধু নিজের অভিনয় নিয়েই ব্যস্ত নন, সুহানার প্রতিটি দৃশ্যও নিজে হাতে গাইড করছেন।

খরাজ বলেন, “মেয়ের প্রথম ছবি বলে শাহরুখ সবটাই গাইড করছেন। তিনি খুবই কেয়ারিং। প্রতিটি দৃশ্য নিজে অভিনয় করে দেখিয়ে দিচ্ছেন, যাতে সুহানার অভিনয়ে কোনো ত্রুটি না থাকে।”

তার ভাষ্য, একটি দৃশ্যে সুহানাকে শুয়ে থাকতে হতো। সেই সময় শাহরুখ নিজেই দেখিয়ে দেন কীভাবে মাথা রাখতে হবে, কীভাবে দৃশ্যটি আরও স্বাভাবিকভাবে উপস্থাপন করা যায়। মেয়ের অভিনয়ের প্রতিটি খুঁটিনাটির দিকেই তিনি বিশেষ নজর রাখছেন।

শাহরুখের কর্মনিষ্ঠারও প্রশংসা করেন খরাজ। তিনি জানান, সেটে থাকলে শাহরুখ কাজ ছাড়া অন্য কোনো বিষয়ে মনোযোগ দেন না। দুপুর ২টা থেকে রাত ২টা পর্যন্ত দীর্ঘ সময় শুটিং করলেও পুরো সময়ই তিনি মনোযোগ ধরে রাখেন। তার এই পেশাদারিত্ব পুরো ইউনিটকেই অনুপ্রাণিত করে।

শুটিং শেষে শাহরুখের কাছ থেকে একটি অটোগ্রাফও নেন খরাজ মুখোপাধ্যায়। সেই সঙ্গে নিজের অভিনয়ের প্রশংসাও পেয়েছেন বলে জানান তিনি।

সুজয় ঘোষের চিত্রনাট্যে নির্মিত ‘কিং’ ছবিটি প্রযোজনা করছেন গৌরী খান। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২০ জুলাই ২০২৬

মেয়ের প্রথম সিনেমায় অভিনয়ের পাঠ দিচ্ছেন শাহরুখ

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত