দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন স্টুডিও অ্যালবামের প্রথম গান প্রকাশ করেছে দেশের কিংবদন্তি রক ব্যান্ড ওয়ারফেজ। বহুল প্রতীক্ষিত গান ‘গিরগিটি’ ৬ জুলাই সন্ধ্যায় লয় রেকর্ডসের ইউটিউব চ্যানেলে অডিও-ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে। ২০১২ সালের পর এটি ওয়ারফেজের নতুন স্টুডিও অ্যালবামের প্রথম ট্র্যাক।
গানটির কথা লিখেছেন
শামস মনসুর গনি ও কে এম ইমরানুল হক রিতুল। সুর করেছেন শামস মনসুর গনি। সংগীতায়োজন ও
পরিবেশনায় রয়েছে ওয়ারফেজ। ভিজ্যুয়াল ও অ্যারেঞ্জমেন্ট করেছে আপস্টুডিও প্রোডাকশন হাউস।
গানটি একই সঙ্গে প্রতিষ্ঠানটির নির্মাণাধীন একটি চলচ্চিত্রেও ব্যবহার করা হবে।
চলচ্চিত্রটির প্রযোজক
হামিদুল হাসান নবীন এবং পরিচালক সৌরভ কুণ্ডু। এতে অভিনয় করছেন এবিএম সুমন ও পূর্ণিমা
বৃষ্টি।
গান প্রকাশ উপলক্ষে
রাজধানীর বনানীর ফাদার পিয়েক্সোত্তো হল, ক্লাব নটরডেমিয়ানস বাংলাদেশে আয়োজিত এক অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন ওয়ারফেজের সদস্যরা, চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা এবং অভিনয়শিল্পীরা।
অনুষ্ঠানে ব্যান্ডটির
ড্রামার শেখ মনিরুল আলম টিপু বলেন, “আমরা ওয়ারফেজে সবসময় কোয়ালিটিতে বিশ্বাস করি, কোয়ান্টিটিতে
না। ভালো ম্যাটেরিয়াল না হলে আমরা সেটি নিয়ে কাজ করি না।” তিনি আরও বলেন, একটি অ্যালবামের
প্রতিটি গানই তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।
১৯৮৪ সালে যাত্রা
শুরু করা ওয়ারফেজ ২০২৬ সালে উদযাপন করছে তাদের ৪২ বছরের সংগীতযাত্রা। একই বছর ব্যান্ডটি
অর্জন করেছে দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক।
এ পর্যন্ত ওয়ারফেজ
প্রকাশ করেছে সাতটি স্টুডিও অ্যালবাম— ওয়ারফেজ, অবাক ভালোবাসা, জীবনধারা, অসামাজিক,
আলো, মহারাজ এবং বং সত্য। এছাড়া মায়া, আলো ২, হারিয়ে তোমাকে, অন্ধ জীবন ও মাসহ একাধিক
জনপ্রিয় সিঙ্গেল গানও রয়েছে তাদের ঝুলিতে।
নতুন স্টুডিও অ্যালবামের
পাশাপাশি ইউটিউবে ‘পথচলা ২’ অ্যালবামের তিনটি গানও প্রকাশের পরিকল্পনা রয়েছে ওয়ারফেজের।
ফলে ব্যান্ডটির নতুন সংগীতযাত্রা ঘিরে ভক্তদের উচ্ছ্বাস আরও বেড়েছে।

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন