দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী এবার নতুন এক সিনেমার মাধ্যমে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন। খ্যাতিমান নির্মাতা মণি রত্নমের নতুন চলচ্চিত্রে তার সহশিল্পী হচ্ছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা বিজয় সেতুপতি। ছবিটির শুটিং হবে কলকাতায়।
ভারতীয় বিভিন্ন
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মণি রত্নমের নতুন এই প্রকল্পের অস্থায়ী নাম ‘মাদ্রাজ টকিজ
প্রোডাকশন নাম্বার ২৩’। চলতি মাসেই শুরু হবে এর শুটিং। সিনেমাটির কেন্দ্রীয় দুটি চরিত্রে
অভিনয় করবেন সাই পল্লবী ও বিজয় সেতুপতি। এছাড়া কলকাতার কয়েকজন অভিনয়শিল্পীকেও গুরুত্বপূর্ণ
চরিত্রে দেখা যাবে।
সিনেমাটির চিত্রগ্রহণের
দায়িত্বে রয়েছেন কলকাতার খ্যাতিমান চিত্রগ্রাহক অভীক মুখোপাধ্যায়। নির্মাতারা ছবিটি
একাধিক ভাষায় মুক্তির পরিকল্পনা করছেন। বাংলা ভাষাতেও ডাবিং করে মুক্তি দেওয়া হবে বলে
জানা গেছে।
তবে বাংলা সংস্করণে
সাই পল্লবী নিজেই সংলাপ বলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। সম্প্রতি হিন্দি ভাষায় কথা
বলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন এই অভিনেত্রী। একটি
প্রচারণামূলক অনুষ্ঠানে তার হিন্দি উচ্চারণ নিয়ে নেটিজেনদের ট্রলের শিকার হতে হয় তাকে।
বর্তমানে সাই পল্লবী
নীতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ সিনেমায় সীতা চরিত্রে অভিনয় করছেন। এছাড়া
আমির খান প্রোডাকশনের ‘এক দিন’ সিনেমায় আমির খানের ছেলে জুনাইদ খানের বিপরীতে অভিনয়
করে আলোচনায় রয়েছেন তিনি।
এদিকে মণি রত্নমের
নতুন সিনেমায় সাই পল্লবী ও বিজয় সেতুপতির প্রথম জুটি এবং কলকাতাকে শুটিং লোকেশন হিসেবে
বেছে নেওয়ায় ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ ইতোমধ্যেই তুঙ্গে।

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন