সংবাদ

শপথ নিল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৯ জুলাই ২০২৬, ০৮:৫৯ পিএম

শপথ নিল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি

শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি-এর ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ।

বুধবার সন্ধ্যায় বিদায়ী সভাপতি মিশা সওদাগর নবনির্বাচিত সভাপতি শিবা সানু-কে শপথ বাক্য পাঠ করান। পরে সভাপতি শিবা সানু নবনির্বাচিত সাধারণ সম্পাদক জয় চৌধুরী-সহ নতুন কমিটির অন্যান্য সদস্যদের শপথ পাঠ করান।

তবে ঢাকার বাইরে থাকায় নবনির্বাচিত সহ-সভাপতি ইলিয়াস কোবরা শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

সন্ধ্যা সাড়ে ৭টায় প্রয়াত চলচ্চিত্র শিল্পীদের স্মরণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ মূল অনুষ্ঠান পরিচালনা করেন। তিনি বলেন, শিল্পী সমিতির নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং আপিল কমিটির সদস্য হিসেবে নতুন কমিটিকে শপথ গ্রহণের অনুমতি দেন।

নির্বাচন কমিশনার কিবরিয়া লিপু বলেন, নির্বাচন নিয়ে আলোচনা-সমালোচনা থাকলেও নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য আন্তরিকভাবে কাজ করেছে। এ সময় তিনি সহযোগিতার জন্য মিশা সওদাগরের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে চলচ্চিত্র প্রযোজক ও সংগঠক খোরশেদ আলম খসরু নতুন কমিটির কাছে চলচ্চিত্রের স্বার্থে নীতিমালা অনুসরণের আহ্বান জানান। বিদায়ী সভাপতি মিশা সওদাগরও নতুন নেতৃত্বকে নিয়মিত সভায় অংশ নেওয়ার পরামর্শ দিয়ে আশা প্রকাশ করেন, শিবা সানু ও জয় চৌধুরীর নেতৃত্বে শিল্পী সমিতি আরও গতিশীল হবে।

গত ৩ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হন শিবা সানু এবং সাধারণ সম্পাদক হন জয় চৌধুরী। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা।

এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক সুব্রত, সাংগঠনিক সম্পাদক সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ হিসেবে কামরুজ্জামান কমল দায়িত্ব পেয়েছেন।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন কায়েস আরজু, আলীবরাজ, নাসরিন, জেসমিন আক্তার, সুশান্ত, শিপন মিত্র, শামীম খান (চিকন আলী), রাকা, শিরিন শিলা, কাবিলা এবং ফরহাদ। শপথ অনুষ্ঠানে চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন উজ্জ্বল, শাহীন সুমন, ছটকু আহমেদ এবং হেলাল খানসহ আরও অনেকে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

শপথ নিল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত