জ্বালানি তেল নিয়ে সংকট তৈরি করতে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
বুধবার (২২ জুলাই) সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিভাগটির মুখপাত্র ও যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী এই তথ্য জানান।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনি জানান, দুই-একটি মিডিয়ায় জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস নিয়ে কিছু সংবাদ প্রকাশিত হয়েছে। তিনি বলেন, ‘প্রকৃত তথ্যটা আপনাদের জানানো দরকার। কারণ অনেক সময় এই গুজব আমাদের জন্য, সবার জন্যই খুবই পীড়াদায়ক হয়। মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, সেটা যাতে না হয়—সেজন্যই আজ এই সংবাদ সম্মেলন।’
যুগ্মসচিব বলেন, ‘জ্বালানি তেলের কোনো সংকট এই মুহূর্তে নেই। আজকের দিনে ডিজেলের মজুত আছে প্রায় ৩১ দিনের। অকটেন আছে ৩৬ দিনের। পেট্রোল আছে ২০ দিনের। ফার্নেস অয়েল আছে ২৫ দিনের এবং জেট ফুয়েল আছে ২০ দিনের। ফলে স্বাভাবিক যা থাকার কথা, তার চেয়ে অনেক বেশি মজুত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের সাপ্লাই চেইনে পর্যাপ্ত সরবরাহ আছে, যা দিয়ে আগামী জুলাই-আগস্ট মাস পর্যন্ত কোনো সমস্যা নেই। আমরা চেষ্টা করছি ধীরে ধীরে ৪৫ দিন, ৬০ দিন এবং এক পর্যায়ে ৯০ দিনের মজুত করতে, সেই চেষ্টা অব্যাহত আছে।’
মনির হোসেন চৌধুরী জানান, ‘আরও ১ লাখ ৮০ হাজার টন ডিজেল ৩১ জুলাইয়ের মধ্যে আসবে। আগস্টে আমাদের ডিজেল আসবে ২ লাখ ৪০ হাজার টন। ফলে আমাদের পর্যাপ্ত মজুত আছে। কোনো অসুবিধা নেই।’ অন্যান্য জ্বালানি পণ্যেও কোনো সংকট নেই বলে জানান তিনি।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন