দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩ জনে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৭০৮ জন।নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯৫ জন।
বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩০৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১০৫ জন। রাজশাহীতে ৯০, চট্টগ্রামে ৫৬, বরিশালে ৪৩, ময়মনসিংহে ৬৭, খুলনায় ৩১ ও রংপুর বিভাগে ৯ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় আরও ৯০৪ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ভর্তি হয়েছেন ৮৩৪ জন। এই সময়ে নমুনা পরীক্ষায় ১৩৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ১ লাখ ২০ হাজার ৩৫২ জন চিকিৎসা নিতে হাসপাতালে গেছেন। তাদের মধ্যে ১ লাখ ৩ হাজার ৭৮ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। নমুনা পরীক্ষায় ১৪ হাজার ৮৪১ জনের ক্ষেত্রে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চিকিৎসা নিতে আসা বা হাসপাতালে ভর্তি সবার নমুনা পরীক্ষা না হওয়ার কারণে এই সংখ্যা দিয়ে প্রকৃত পরিস্থিতি পুরোপুরি বোঝা যায় না।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন