সুনামগঞ্জের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বুধবার (২২ জুলাই) সকালে তিনি সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গুচ্ছগ্রাম এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ মানুষের মাঝে খাদ্যসহায়তা ও চিকিৎসাসামগ্রী বিতরণ করেন।
সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এসব মানুষের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি বিজিবির পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়।
পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, দেশের সীমান্ত রক্ষা করার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক বিপর্যয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব। তিনি আরও বলেন, জাতীয় যেকোনো সংকটে বিজিবি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। মানুষের কল্যাণে বিজিবির এই ত্রাণ ও উদ্ধার তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পরে বিজিবি মহাপরিচালক তাহিরপুর উপজেলায় ‘সীমান্ত তরী’ নামের একটি হাউসবোটের উদ্বোধন করেন। এ সময় বিজিবির সরাইল রিজিয়ন কমান্ডার, সিলেট সেক্টর কমান্ডার এবং সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন