দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন অজিদের তিন বর্ষীয়ান বোলিং তারকা-অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজলউড এবং স্পিনার নাথান লায়ন।
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, ‘ইনজুরি কাটিয়ে
মাঠে ফেরার জন্য গত কয়েক মাসে তারা ইন্ডিভিজুয়ালি এবং এসএসএসএম (স্পোর্টস সাইন্স) টিমের
সঙ্গে অক্লান্ত পরিশ্রম করেছে। যদিও এটি ১৩ জনের একটি স্কোয়াড, তবে সিরিজের আগে কোনো
পরিবর্তনের প্রয়োজন হলে তার জন্য অন্য খেলোয়াড়রাও প্রস্তুত রয়েছে।’
অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড,
অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন,
নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেইক ওয়েদারল্ড ও বো ওয়েবস্টার।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন