সংবাদ

দালালের খপ্পরে ইউক্রেনের কারাগারে বাংলাদেশি যুবক

প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৭:৪৩ পিএম

দালালের খপ্পরে ইউক্রেনের কারাগারে বাংলাদেশি যুবক
ইউক্রেনের কারাগারে বন্দী ময়মনসিংহের শাহরিয়ার সুমন। ছবি : সংবাদ

পরিবারের মুখে হাসি ফোটাতে ভিটেমাটি বিক্রি করে পাড়ি জমিয়েছিলেন প্রবাসে। কিন্তু দালালের খপ্পরে পড়ে ইতালির সেই স্বপ্ন এখন ইউক্রেনের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী। প্রায় ৪ মাস ধরে ইউক্রেনের কারাগারে মানবেতর জীবন কাটাচ্ছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার তরুণ শাহরিয়ার সুমন। তার এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছে পরিবার।

নিখোঁজ শাহরিয়ার সুমন ত্রিশাল উপজেলার ধানীখোলা উজান ভাটিপাড়া (মাইজপাড়া) গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে ৯ লাখ টাকা খরচ করে ‘ওয়ার্ক পারমিট’ ভিসায় রাশিয়ায় যান সুমন। সেখানে ‘সেনোপ্লেক্স’ নামের একটি প্রতিষ্ঠানে সাত-আট মাস কাজও করেন। কিন্তু বেশি আয়ের আশায় দালালের প্রলোভনে পড়ে সহযাত্রী হাসানের সঙ্গে অবৈধভাবে ইতালি যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। পথে পথ হারিয়ে ইউক্রেন সীমান্তে ধরা পড়েন তারা। এরপর থেকেই সুমনের ঠাঁই হয়েছে ইউক্রেনের কারাগারে।

সুমনের পরিবার জানায়, রাশিয়ায় থাকা অবস্থায় নিয়মিত যোগাযোগ থাকলেও গত তিন-চার মাস ধরে সুমনের কোনো খবর পাচ্ছিলেন না তারা। সম্প্রতি অন্য মাধ্যমে তারা জানতে পারেন, সুমন ইউক্রেনের জেলে বন্দী রয়েছেন। এই খবর আসার পর থেকেই পরিবারে বিষাদের ছায়া নেমে এসেছে।

বাড়িতে সুমনের স্ত্রী খালেদা আক্তার এখন কোলের শিশুকে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। কান্নজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘অবুঝ বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে হলেও আমার স্বামীকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই।’

সুমনকে ফিরে পেতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছে তার পরিবার।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

দালালের খপ্পরে ইউক্রেনের কারাগারে বাংলাদেশি যুবক

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত