সংবাদ

বাংলাদেশ ও ভারতের জন্য মার্কিন শুল্ক ১২.৫% নয়, কমে ১০%

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৯:৪৭ এএম

বাংলাদেশ ও ভারতের জন্য মার্কিন শুল্ক ১২.৫% নয়, কমে ১০%

​বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের প্রায় ৬০টি বাণিজ্যিক অংশীদার দেশের পণ্যের ওপর নতুন করে আমদানিশুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন এই ব্যবস্থায় বিভিন্ন দেশের ধরন অনুযায়ী শুল্কের হার ১০ শতাংশ অথবা ১২.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আজ শুক্রবার থেকেই মার্কিন এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে।

​জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের আমদানি ঠেকাতে কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগে এই নতুন শুল্ক আরোপ করল ট্রাম্প প্রশাসন। দেশটির বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) দপ্তর জানিয়েছে, ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

​শুরুতে ভারতের জন্য ১২.৫ শতাংশ শুল্ক বিবেচনার তালিকায় থাকলেও শেষ পর্যন্ত তা কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। শ্রমনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত সরকারের গঠনমূলক আলোচনা এবং ইতিবাচক অগ্রগতি হওয়ায় তাদের নিম্ন হারের এই তালিকায় রাখা হয়েছে বলে এএনআই-কে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একইসঙ্গে বাংলাদেশও এই ১০ শতাংশ শুল্কের আওতায় এসেছে।

​মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তরের তথ্য অনুযায়ী, যেসব দেশ জোরপূর্বক শ্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কিংবা আংশিক ব্যবস্থা নিয়েছে, এমন ১৭টি দেশকে ১০ শতাংশের তালিকায় রাখা হয়েছে। বাংলাদেশ ও ভারত ছাড়া এই তালিকায় রয়েছে যুক্তরাজ্য, কানাডা, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বেশ কয়েকটি দেশ। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডসহ অন্যান্য দেশের ক্ষেত্রে বিদ্যমান শুল্কের অতিরিক্ত হিসেবে ১০ থেকে ১২.৫ শতাংশ পর্যন্ত শুল্ক প্রযোজ্য হবে।

​যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার জানান, নীতিগত আলোচনার মাধ্যমে সরবরাহ ব্যবস্থা থেকে জোরপূর্বক শ্রম বন্ধ করা সম্ভব হয়নি বলেই প্রেসিডেন্ট ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও স্পষ্ট করেন, শুধু আইন বা নিষেধাজ্ঞা তৈরি করলেই হবে না, তা কার্যকরভাবে বাস্তবায়ন করাও সমান গুরুত্বপূর্ণ।

​উল্লেখ্য, সুপ্রিম কোর্টের রায়ের পর ১৫০ দিনের জন্য জারি করা অস্থায়ী ১০ শতাংশ শুল্কের মেয়াদ আজ শুক্রবার মধ্যরাতে শেষ হচ্ছে। এর পরপরই নতুন এই শুল্ককাঠামো কার্যকর হতে যাচ্ছে। তবে ইতোমধ্যে ট্রানজিটে বা পরিবহনে থাকা পণ্যগুলো আগামী ২৮ জুলাই মধ্যরাত পর্যন্ত এই নতুন শুল্কের আওতামুক্ত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

বাংলাদেশ ও ভারতের জন্য মার্কিন শুল্ক ১২.৫% নয়, কমে ১০%

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত