সংবাদ

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুল ত্রুটি হয়

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৮:০২ পিএম

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুল ত্রুটি হয়

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী কোনো ফেরেশতাদের দল নয়। মানুষ হিসেবে দলের নেতাকর্মীদেরও ভুলত্রুটি হতে পারে। তবে নৈতিকতার প্রশ্নে দল কোনো আপোস করবে না।

কোনো ভুল বা অন্যায় চোখে পড়লে তা ধরিয়ে দেওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা জেলা শাখার সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাদা কাপড়ে দাগ লাগার উপমা টেনে শফিকুর রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমরা পরিষ্কার করে বলেছি, অন্যায় আর জামায়াতে ইসলামী একসাথে চলে না। তবে এর মানে এই নয় যে আমরা কোনো অন্যায় করি না। আমরা মানুষ, আমাদেরও ভুল হয়, অপরাধ হয়। আমি সহকর্মীদের বলব, গায়ে যদি সাদা কাপড় থাকে তবে আপনাকে অনেক বেশি যত্নশীল হতে হবে। সাদা কাপড়ে দাগ কম লাগে, কিন্তু লাগলে তা ভাসে বেশি। তাই নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই।’

তিনি আরও বলেন, ‘যারা দেশ ও জাতিকে ভালোবাসেন, আমাদের কোনো অন্যায়-অপরাধ দেখলে তা ধরিয়ে দিন। আমরা কথা দিচ্ছি, নিজেদের সংশোধন করে নেব। সহনীয় পর্যায়ের কোনো বিচ্যুতি হলে আমরা সংশোধনের সুযোগ দেব, কিন্তু গুরুতর অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। কঠোর সিদ্ধান্ত নিতে আমরা দ্বিধা করব না।’

সম্মেলনে সংবিধান সংস্কার ও সংশোধন প্রশ্নে সরকারের অবস্থানের কড়া সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, ‘সরকারকে বিনীত অনুরোধ জানাই, সংবিধান নিয়ে বেশি কচলাইতে যাইয়েন না। না হলে নিজেদের অস্তিত্ব খুঁজে পাবেন না। সংবিধানের অনেক কিছুতেই আপনারা এখনো হাত দিতে পারেননি, পারবেন কি না তাও জানি না।’

সংবিধান সংশোধন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘জনগণ সংবিধান সংস্কারের জন্য ভোট দিয়েছে, সংশোধনের জন্য নয়। সংস্কার হলেই কেবল সংশোধন সম্ভব। কিন্তু সংস্কার না করে আপনারা যেভাবে সংবিধান সংশোধনের কথা বলছেন, তার মতলব আমাদের জানা আছে। সংবিধান কোনো দলের স্বার্থে নয়, বরং মানুষের স্বার্থে হওয়া উচিত।’

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘আমরা দেখতে চাই জনগণের রায়কে সরকার সম্মান করছে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’

ঢাকা জেলা জামায়াতের এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুলসহ অন্যান্য নেতারা। বক্তারা দলের শৃঙ্খলা রক্ষা এবং দেশ গঠনে রুকনদের শপথবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুল ত্রুটি হয়

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত