আগামী বছর ইংল্যান্ড সফরে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচটি হবে ক্রিকেট তীর্থ বলে পরিচিত ঐতিহাসিক লর্ডসে। এই টেস্ট দিয়ে ১৭ বছরের খরা কাটবে বাংলাদেশের। ২০১০ সালের পর ইংল্যান্ডে টেস্ট খেলবে তারা।
আগামী বছরের ইংলিশ গ্রীষ্মের সূচি গতকাল ঘোষণা করেছে ইসিবি। লর্ডসে
বাংলাদেশের টেস্ট ম্যাচটি শুরু আগামী ২৮ মে।
গত মাসে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবর ছিল, অ্যাশেজের আগে প্রস্তুতি
হিসেবে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলবে ইংল্যান্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল
ওভালে চূড়ান্ত হওয়ায় বাংলাদেশ খেলবে লর্ডসে।
আগামী বছর চার মাসের মধ্যে ইংল্যান্ডের সঙ্গে তিনটি টেস্ট খেলবে
বাংলাদেশ। আইসিসির বর্তমান ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, আগামী ফেব্রুয়ারিতে
বাংলাদেশে এসে দু’টি টেস্ট খেলার কথা ইংলিশদের। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ম্যাচ
দু’টি হওয়ার কথা মিরপুর ও চট্টগ্রামে।
টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রথম ১০ বছরেই দুই দফায় ইংল্যান্ডে টেস্ট
খেলেছে বাংলাদেশ। ২০০৫ সালে খেলেছে দু’টি টেস্ট, ২০১০ সালে দু’টি। গত ১৬ বছরে ইংলিশরা
বাংলাদেশে টেস্ট খেলতে এসেছে মোটে একবার। ২০১৬ সালে সেই সিরিজটি ১-১ ড্র হয়েছিল।
বাংলাদেশ নারী দল এখনও ইংল্যান্ডে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ
পায়নি। সেটির অবসানও হচ্ছে আগামী বছর। লর্ডসে খেলার সুযোগ পাচ্ছেন তারাও।
তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু লর্ডসেই, ৮ সেপ্টেম্বর। ১০ ও ১২
সেপ্টেম্বর পরের দুই ম্যাচ টন্টন ও উস্টারে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ১৭ সেপ্টেম্বর
হোভে। পরের দুই ম্যাচ ২১ ও ২৪ সেপ্টেম্বর ক্যান্টারবুরি ও চেমসফোর্ডে।
বাংলাদেশের দু’টি দলকে নিজেদের আঙিনায় পেতে রোমাঞ্চ নিয়ে অপেক্ষায়
ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড। ‘লর্ডসে একটি একক টেস্টের জন্য বাংলাদেশ পুরুষ
দলকে স্বাগত জানাতে আমরা উচ্ছ্বসিত, যা হবে ২০১০ সালের পর ঘরের মাঠে তাদের বিরুদ্ধে
আমাদের প্রথম টেস্ট ম্যাচ। একই সাথে আমরা একটি সাদা বলের সিরিজে বাংলাদেশ নারী দলকেও
আতিথ্য দেব।’

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন