সংবাদ

আজ বঙ্গভবন ছাড়তে পারেন মো. সাহাবুদ্দিন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১১:০২ এএম

আজ বঙ্গভবন ছাড়তে পারেন মো. সাহাবুদ্দিন

পদত্যাগপত্র জমা দেওয়ার পর অবশেষে আজ বঙ্গভবন ছাড়তে যাচ্ছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আনুষ্ঠানিক বিদায়ী বৈঠক শেষে আজ রোববার (২৬ জুলাই) রাজধানীর গুলশানে নিজের ব্যক্তিগত বাসভবনে উঠবেন তিনি।

​মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই শারীরিক অসুস্থতা ও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন মো. সাহাবুদ্দিন। সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদটি শূন্য হওয়ায় নতুন দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, যিনি এখন থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

​মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পরপরই দেশজুড়ে আলোচনা শুরু হয় বঙ্গভবন ছাড়ার পর তিনি কোথায় অবস্থান করবেন? জানা গেছে, গুলশানে তার নিজস্ব ফ্ল্যাটে ওঠার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং সেখানে নিরাপত্তার চাদর গড়ে তোলা হয়েছে।

​অন্যদিকে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ ও দায়িত্ব গ্রহণের পরও হাফিজ উদ্দিন আহমদ আপাততঃ স্পিকারের জন্য নির্ধারিত সরকারি বাসভবনেই অবস্থান করছেন। সেখানে প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট (পিজিআর) ও স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। নিজ বাসভবনে থাকলেও বঙ্গভবন থেকেই তিনি তার দাপ্তরিক সব কার্যক্রম পরিচালনা করবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ জুলাই ২০২৬

আজ বঙ্গভবন ছাড়তে পারেন মো. সাহাবুদ্দিন

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

পদত্যাগপত্র জমা দেওয়ার পর অবশেষে আজ বঙ্গভবন ছাড়তে যাচ্ছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আনুষ্ঠানিক বিদায়ী বৈঠক শেষে আজ রোববার (২৬ জুলাই) রাজধানীর গুলশানে নিজের ব্যক্তিগত বাসভবনে উঠবেন তিনি।

​মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই শারীরিক অসুস্থতা ও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন মো. সাহাবুদ্দিন। সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদটি শূন্য হওয়ায় নতুন দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, যিনি এখন থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

​মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পরপরই দেশজুড়ে আলোচনা শুরু হয় বঙ্গভবন ছাড়ার পর তিনি কোথায় অবস্থান করবেন? জানা গেছে, গুলশানে তার নিজস্ব ফ্ল্যাটে ওঠার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং সেখানে নিরাপত্তার চাদর গড়ে তোলা হয়েছে।

​অন্যদিকে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ ও দায়িত্ব গ্রহণের পরও হাফিজ উদ্দিন আহমদ আপাততঃ স্পিকারের জন্য নির্ধারিত সরকারি বাসভবনেই অবস্থান করছেন। সেখানে প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট (পিজিআর) ও স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। নিজ বাসভবনে থাকলেও বঙ্গভবন থেকেই তিনি তার দাপ্তরিক সব কার্যক্রম পরিচালনা করবেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত