বিভিন্ন আনুষ্ঠানিক ও জাতীয় কর্মসূচির মধ্য দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদের দায়িত্ব পালনের প্রথম দিন শুরু হয়েছে। রোববার (২৬ জুলাই) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তিনি তাঁর দিনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন।
স্থ নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এসব শ্রদ্ধা নিবেদন কর্মসূচি শেষে বঙ্গভবনে গিয়ে তিনি রাষ্ট্রপ্রধানের নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বলে জানা গেছে।
এদিকে, পদত্যাগ করা সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে আজ দুপুরের মধ্যেই গুলশানে তাঁর নিজ ফ্ল্যাটে উঠে যাচ্ছেন। তাঁর নতুন আবাসনকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন