রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত ‘সেন্টারপয়েন্ট’ শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শপিং মলটির চারতলার একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পৌনে একটার দিকে (১২:৪৫ মিনিট) সেন্টারপয়েন্ট শপিং মলে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৬টি ইউনিট কাজ শুরু করে এবং দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন