সংবাদ

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১১:২০ এএম

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

গ্যাস সংকট আরও দুই সপ্তাহ - সমকাল

সারাদেশে গ্যাস সংকট স্বাভাবিক হতে আরও অন্তত দুই সপ্তাহ লাগতে পারে। এ সময়ের মধ্যে আবাসিক, শিল্প, যানবাহন ও বিদ্যুৎ খাতে ভোগান্তি বাড়তে পারে। পাশাপাশি লোডশেডিং বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। গতকাল শনিবারও গ্যাস সংকটের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন আবাসিক গ্রাহকরা। দিনের অধিকাংশ সময় ঘরে ঘরে জ্বলেনি চুলা। রান্নার কাজ প্রায় বন্ধ ছিল।

মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) গত মঙ্গলবার আগুন লাগে। এতে টার্মিনালটি বন্ধ হয়ে যায়। ওই দুর্ঘটনার পাঁচ দিন পার হলো গতকাল। কিন্তু জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার লক্ষণ দেখা যায়নি।

আন্দোলনের মুখে পদত্যাগ শিক্ষামন্ত্রীর - প্রথম আলো

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতকাল শনিবার পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। গতকালই তিনি পদত্যাগপত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠিয়ে দিয়েছেন। প্রধানের পদত্যাগের পর শিক্ষার্থীরা সরকারের প্রতি ‘আস্থা রেখে’ আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর গতকাল বিকেলে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের সঙ্গে সিজেপির নেতাদের তৃতীয় দফা বৈঠক হয়েছে। সেই বৈঠকে বাকি দুই দাবিও বিবেচনা করার আশ্বাস দিয়েছেন মোদি সরকারের মন্ত্রী জে পি নাড্ডা। সিজেপির মুখপাত্র সৌরভ দাস বৈঠকের পর বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যাংক খাতে ঋণ ও আমানত সুদহারে ব্যবধান ৬ শতাংশের বেশি - সংবাদ

দেশের ব্যাংক খাতে আমানত ও ঋণের সুদ হারের ব্যবধান (স্প্রেড) গড়ে ৬ দশমিক ২২ শতাংশে ঠেকেছে। বিদেশি মালিকানায় পরিচালিত ব্যাংকগুলোর ঋণ ও আমানত সুদহারের ব্যবধান সবচেয়ে বেশি। অন্যদিকে সরকারি মালিকানায় পরিচালিত বিশেষায়িত ব্যাংকগুলোর স্প্রেড সবচেয়ে কম। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে চলতি বছরের মে মাস পর্যন্ত দেয়া ব্যাংক ভিত্তিক ঋণ ও আমানত সুদহার ব্যবধানের পরিসংখ্যানে এ তথ্য রয়েছে।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অফিস করবেন বঙ্গভবনে - কালের কণ্ঠ

আগামী দুই মাসের মধ্যেই বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হচ্ছেন তা নির্ধারিত হয়ে যাবে। সেপ্টেম্বরে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

নির্বাচন কমিশনও আজ রবিবার এই নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে অনানুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাক্ষাতের বিধান রয়েছে। সাক্ষাতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের দিন সংসদের বৈঠক নিশ্চিত করারও বাধ্যবাধকতা রয়েছে। এ আইনের ৫ ধারা অনুসারে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

গ্যাস সংকটে বাড়ছে উদ্বেগ- ভাসমান এলএনজি টার্মিনালে চীনা কোম্পানির নজর - যুগান্তর

দেশের দুটি ভাসমান টার্মিনালের (এফএসআরইউ) মধ্যে একটিতে ত্রুটি দেখা দেওয়ায় সারা দেশে ভয়াবহ গ্যাস সংকট চলছে। এ সংকটের মধ্যেই তৃতীয় একটি ভাসমান টার্মিনাল নিয়ে তৎপর জ্বালানি বিভাগসহ দেশি-বিদেশি কয়েকটি পক্ষ। এর মধ্যে রয়েছে চীনের একটি প্রতিষ্ঠান এবং দেশের আলোচিত-সমালোচিত সামিট গ্রুপ। তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল বসাতে আগ্রহ দেখিয়ে চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিএনইই) তাদের একটি প্রতিনিধিদল ঢাকায় পাঠিয়েছে। দলটি চলতি সপ্তাহে বাংলাদেশে তৃতীয় এফএসআরইউ বসানোর ব্যাপারে জ্বালানি বিভাগের সঙ্গে আলাপ-আলোচনা করবে বলে জানা গেছে। 

ঢাকায় অচল ৩২০ বাস রুট বাতিল হচ্ছে - আজকের পত্রিকা

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ঢাকা মহানগরে চলমান বাস রুট পুনর্বিন্যাস (রুট রেশনালাইজেশন) কার্যক্রমে অচল বাস রুট বাতিল এবং ফিটনেসবিহীন ১ হাজারের বেশি বাস দ্রুত অপসারণের সিদ্ধান্ত হয়েছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) কার্যালয়ে গতকাল শনিবার বাস রুট রেশনালাইজেশন-সংক্রান্ত মতবিনিময় সভায় এসব বিষয়ে আলোচনা ও নীতিগত সিদ্ধান্ত হয়।

গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন তীব্রতর হবে : ডা: শফিক - নয়া দিগন্ত

গণভোটকে অপমান করতে দেবেন না জানিয়ে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, আমরা সারা দেশে ঘুরেছি। মানুষের একটাই চাওয়া, গণভোটের গণরায় বাস্তবায়ন করা হোক। এটা নিয়ে কোনো ধানাইপানাই চলবে না। আমাদের কথা সাফ, গণভোটকে আমরা অপমান করতে দেবো না।

তিনি গতকাল শনিবার (২৬ জুলাই) বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ বলেন।

ইরানে এবার কুয়েত ও বাহরাইনের হামলা - দৈনিক ইত্তেফাক

মধ্যপ্রাচ্যে যুদ্ধ এত দিন ইরান, ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার সেটি ছড়িয়ে পড়ছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতে গিয়ে ইরান মার্কিন মিত্রদেশ কুয়েত, বাহরাইন, সৌদি আরব ও জর্ডানসহ বিভিন্ন স্থানে আঘাত হানছিল। কিন্তু বাকি দেশগুলো তেমন কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে এবার তেহরানে আক্রমণ করেছে কুয়েত এবং বাহরাইন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

কওমি মাদ্রাসা যেন টর্চার সেল সরকারের হস্তক্ষেপ জরুরি - বাংলাদেশ প্রতিদিন

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদ্রাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে, কওমি মাদ্রাসার একজন শিক্ষক কোমলমতি শিশুদের বেধড়ক পেটাচ্ছেন। যেভাবে বীভৎস কায়দায় তিনি শিশুদের ওপর নির্মম বর্বরতা চালাচ্ছেন তা একটি সুস্থ সমাজে অকল্পনীয়। যে ব্যক্তি এভাবে পৈশাচিকভাবে অবুঝ শিশুদের ওপর ক্ষোভ উগরে দিচ্ছেন তিনি গুরুতর ফৌজদারি অপরাধে অভিযুক্ত। এ লোকটি শিক্ষক নামের কলঙ্ক। তাকে কেবল হিংস্র হিতাহিত জ্ঞানশূন্য নরপিশাচের সঙ্গেই তুলনা করা চলে।

মর্গের লাশ থেকেও টাকা আদায় - মানবজমিন

মৃত্যুর পরও রেহাই নেই, জিম্মি হচ্ছে লাশ। স্বজনের কান্না, শোক আর অসহায়ত্বকে পুঁজি করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গড়ে উঠেছে ভয়ঙ্কর এক অবৈধ বাণিজ্য। অভিযোগ, অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সরকারি নিয়মে বিনামূল্যে হওয়ার কথা থাকা ময়নাতদন্ত করাতে গিয়ে লাশপ্রতি ৭ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত গুনতে বাধ্য হচ্ছেন স্বজনরা। শুধু তাই নয়, লাশ নামানো থেকে শুরু করে ময়নাতদন্ত, দ্রুত রিপোর্ট, এমনকি লাশ এম্বুলেন্সে তোলার প্রতিটি ধাপেই অর্থ আদায়ের ফাঁদ পেতে রাখা হয়েছে। অনুসন্ধানে উঠে এসেছে, এই অর্থ বাণিজ্যের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্র। অভিযোগ রয়েছে, মর্গের কর্মচারীদের পাশাপাশি হাসপাতালের ফরেনসিক বিভাগের দায়িত্বশীলদের একটি অংশের যোগসাজশেই চলছে এই অনিয়ম।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ জুলাই ২০২৬

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত