সংবাদ

মাদক সেবন ও বিক্রির দায়ে তিনজনের জেল-জরিমানা

প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পিএম

মাদক সেবন ও বিক্রির দায়ে তিনজনের জেল-জরিমানা
ভৈরবে মাদক বিক্রির অপরাধে তিনজনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালত। ছবি : সংবাদ

কিশোরগঞ্জের ভৈরবে টাস্কফোর্সের বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অপরাধে তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের পলতাকান্দা এলাকায় এই অভিযান চালানো হয়। ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন–পলতাকান্দা পশ্চিম পাড়ার মৃত দ্বীন ইসলাম মিয়ার ছেলে রুবেল মিয়া (৩৮), একই এলাকার মো. ফারুক মিয়ার ছেলে অপু মিয়া (৩৬) এবং মধ্যপাড়া এলাকার মিনু মিয়ার ছেলে আরিফ মিয়া (৩০)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পলতাকান্দা এলাকায় টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। এ সময় ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি রুবেলকে ৯০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। একই সময় মাদক সেবনরত অবস্থায় আটক হন অপু ও আরিফ। পরে ভ্রাম্যমাণ আদালত রুবেল মিয়াকে ১ বছরের কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেন। আর অপু মিয়া ও আরিফ মিয়াকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, মাদক নির্মূলে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

মাদক সেবন ও বিক্রির দায়ে তিনজনের জেল-জরিমানা

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কিশোরগঞ্জের ভৈরবে টাস্কফোর্সের বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অপরাধে তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের পলতাকান্দা এলাকায় এই অভিযান চালানো হয়। ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন–পলতাকান্দা পশ্চিম পাড়ার মৃত দ্বীন ইসলাম মিয়ার ছেলে রুবেল মিয়া (৩৮), একই এলাকার মো. ফারুক মিয়ার ছেলে অপু মিয়া (৩৬) এবং মধ্যপাড়া এলাকার মিনু মিয়ার ছেলে আরিফ মিয়া (৩০)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পলতাকান্দা এলাকায় টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। এ সময় ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি রুবেলকে ৯০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। একই সময় মাদক সেবনরত অবস্থায় আটক হন অপু ও আরিফ। পরে ভ্রাম্যমাণ আদালত রুবেল মিয়াকে ১ বছরের কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেন। আর অপু মিয়া ও আরিফ মিয়াকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, মাদক নির্মূলে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত