সংবাদ

তৃণমূল পর্যায়ে এনসিপিকে আরও শক্তিশালী করার প্রত্যয় নেতাদের

প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পিএম

তৃণমূল পর্যায়ে এনসিপিকে আরও শক্তিশালী করার প্রত্যয় নেতাদের
বান্দরবান প্রেসক্লাবে আংশিক আহ্বায়ক কমিটির আয়োজনে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান। ছবি : সংবাদ

পার্বত্য জেলা বান্দরবানে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী করতে জোর তৎপরতা চলছে বলে জানিয়েছেন দলটির নেতারা। জেলা থেকে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত দল গুছিয়ে শিগগিরই পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করার কথা জানিয়েছেন তারা।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে সদ্য ঘোষিত আংশিক আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন জেলা এনসিপির সদস্যসচিব গোলাম মোস্তফা মাসুদ।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে এনসিপি। নতুন রাজনৈতিক শক্তি হিসেবে দেশের রাষ্ট্রব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার, দুর্নীতি-চাঁদাবাজি রোধ, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জ্বালানি ও কৃষি সংকট নিরসনে দলটি সোচ্চার থাকবে।

সংবাদ সম্মেলনে জেলা এনসিপির আহ্বায়ক মংসাপ্রু চৌধুরীসহ জেলা কমিটির অন্য নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

তৃণমূল পর্যায়ে এনসিপিকে আরও শক্তিশালী করার প্রত্যয় নেতাদের

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পার্বত্য জেলা বান্দরবানে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী করতে জোর তৎপরতা চলছে বলে জানিয়েছেন দলটির নেতারা। জেলা থেকে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত দল গুছিয়ে শিগগিরই পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করার কথা জানিয়েছেন তারা।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে সদ্য ঘোষিত আংশিক আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন জেলা এনসিপির সদস্যসচিব গোলাম মোস্তফা মাসুদ।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে এনসিপি। নতুন রাজনৈতিক শক্তি হিসেবে দেশের রাষ্ট্রব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার, দুর্নীতি-চাঁদাবাজি রোধ, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জ্বালানি ও কৃষি সংকট নিরসনে দলটি সোচ্চার থাকবে।

সংবাদ সম্মেলনে জেলা এনসিপির আহ্বায়ক মংসাপ্রু চৌধুরীসহ জেলা কমিটির অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত