সংবাদ

সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তারের দাবি এনসিপি নেতার

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:৫৬ পিএম

সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তারের দাবি এনসিপি নেতার
জীবননগর মুক্তমঞ্চে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য। ছবিঃ সংবাদ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল রোববার রাত ৯টার দিকে জীবননগর বাসস্ট্যান্ডের মুক্তমঞ্চে উপজেলা এনসিপির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি তাঁর বক্তব্যে বর্তমান রাষ্ট্রপতির কড়া সমালোচনা করে বলেন, ‘স্বৈরাচারের দোসর সাহাবুদ্দিনকে সংবিধানের দোহাই দিয়ে বাঁচানোর চেষ্টা চলছে। সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে তাঁর গ্রেপ্তার ঠেকানো যাবে না। রাষ্ট্রপতি পদে না থাকলে তাঁকে গ্রেপ্তারে কোনো আইনি বাধা নেই। অতীতে এরশাদকেও গ্রেপ্তারের নজির রয়েছে।’

আখতার হোসেন আরও বলেন, বিএনপি নির্বাচন কমিশনকে দলীয়করণের চেষ্টা করছে। তবে আগামী স্থানীয় সরকার নির্বাচনে দেশের মানুষ তাদের পক্ষেই অবস্থান নেবে, যারা জনগণের পাশে আছে। এনসিপি সেই লক্ষ্যে সারাদেশে প্রস্তুতি নিচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন এনসিপির জাতীয় নারী শক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতু এমপি। তিনি বলেন, এনসিপি নতুন দল হলেও মানুষের ব্যাপক সমর্থন পাচ্ছে। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যেন আর কোনো সরকার সাধারণ মানুষের ওপর গুলি চালাতে না পারে, সে জন্য রাজনৈতিক সচেতনতা জরুরি।

সভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সরওয়ার তুষার, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, যুগ্ম সদস্যসচিব মোল্লা ফারুক আহসান ও জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তারের দাবি এনসিপি নেতার

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত