সংবাদ

শাপলা চত্বর হত্যা : শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:০৮ পিএম

শাপলা চত্বর হত্যা : শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগপত্র দাখিল। ছবি : সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও জানানো হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এই অভিযোগপত্র জমা দেন প্রসিকিউটর জহিরুল আমিন। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর মার্জিনা রায়হান। আজই ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

এ মামলায় বর্তমানে ৯ জন আসামি গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন–সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল এবং সাংবাদিক দম্পতি মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা।

অন্যদিকে, শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ অন্য আসামিরা পলাতক রয়েছেন।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অভিযান ঘিরে ঢাকাসহ দেশের ৪টি স্থানে ৫৮ থেকে ৬১ জন নিহত হন। তদন্ত সংস্থা ঢাকার ৩২ জন, নারায়ণগঞ্জের ২০ জন, চট্টগ্রামের ৫ জন এবং কুমিল্লার ১ জনের পরিচয় শনাক্ত করেছে।

এর আগে হেফাজতে ইসলামের পক্ষ থেকে শাপলা চত্বরে সংঘটিত অপরাধের বিচার চেয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ দাখিল করা হয়েছিল। দীর্ঘ তদন্ত শেষে আজ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলো।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

শাপলা চত্বর হত্যা : শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত