সংবাদ

পায়রা সেতুতে ডিউটিরত অবস্থায় টোল সংগ্রাহকের মৃত্যু

প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৯ পিএম

পায়রা সেতুতে ডিউটিরত অবস্থায় টোল সংগ্রাহকের মৃত্যু
মরদেহ গ্রামের বাড়িতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন। ছবি : সংবাদ

পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতুর টোল প্লাজায় দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সজল আহমেদ সৈকত (৫০) নামের এক টোল সংগ্রাহকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

সজল আহমেদ ময়মনসিংহ সদর পৌর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পায়রা সেতুর উত্তর প্রান্তে টোল সংগ্রাহক (টোল কালেক্টর) হিসেবে কর্মরত ছিলেন।

টোল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ডিউটি করার সময় সজল আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সিসিটিভি ক্যামেরায় দৃশ্যটি দেখে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে লেবুখালী সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সজল আহমেদের মরদেহ ইতিমধ্যে ময়মনসিংহে তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সোমবার (২৭ জুলাই) বাদ জোহর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তার এই আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

পায়রা সেতুতে ডিউটিরত অবস্থায় টোল সংগ্রাহকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতুর টোল প্লাজায় দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সজল আহমেদ সৈকত (৫০) নামের এক টোল সংগ্রাহকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

সজল আহমেদ ময়মনসিংহ সদর পৌর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পায়রা সেতুর উত্তর প্রান্তে টোল সংগ্রাহক (টোল কালেক্টর) হিসেবে কর্মরত ছিলেন।

টোল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ডিউটি করার সময় সজল আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সিসিটিভি ক্যামেরায় দৃশ্যটি দেখে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে লেবুখালী সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সজল আহমেদের মরদেহ ইতিমধ্যে ময়মনসিংহে তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সোমবার (২৭ জুলাই) বাদ জোহর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তার এই আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত